কুকুরের মুখ থেকে নবজাতকের লাশ উদ্ধার

285

ঢাকা সংবাদদাতা: গোপালগঞ্জের কাশিয়ানীতে কুকুরের মুখ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে কাশিয়ানী উপজেলার কাশিয়ানী বাজারের একটি ডাস্টবিন থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আজিজুর রহমান জানান, আজ সকালে উপজেলার কাশিয়ানী বাজারের সামাদ মার্কেটের পাশের ডাস্টবিন থেকে ওই নবজাতকের মরদেহ কামড়ে বের করে আনে একটি কুকুর। পরে বিষয়টি দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, মরদেহটি ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে তিনি কে বা কারা কি কারণে ওই নবজাতকের মরদেহ ডাস্টবিনে ফেলে রেখে গেছে তা জানাতে পারেনি।