অভিনেত্রী মাহা ও শ্যামল মাওলার অন্তরঙ্গ ভিডিও ফাঁস

1015

বিনোদন ডেস্ক: অভিনতা শ্যামল মাওলা ও তার প্রেমিকা মাহার একটি অন্তরঙ্গ ভিডিও ফাঁস হয়েছে। সতেরো সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে শ্যামল মাওলা গভীর আবেগে মাহা শিকদারকে জড়িয়ে ধরে রেখেছেন। দুজন পরস্পরের প্রেমে মশগুল। মাহা শ্যামল মাওলার গালে ভালোবাসার চিহ্ন এঁকে দিচ্ছেন।

মজার ছলেই ভিডিওটি করা হয়েছিল দাবি করে শ্যামল মাওলা বলেন, ‘আমি যার সঙ্গে রিলেশনশীপে আছি তার সঙ্গে একটা ফান ভিডিও ছিল- ওটা লিক হয়েছে। হ্যাকাররা হ্যাক করেছে। এটা একটা টিকটক ছিল। হ্যাক হয়ে ভিডিওটি অন্যদের দখলে চলে যায়। বিষয়টি নিয়ে আমি বিব্রত। এটা আসলে মজা করেই করেছিলাম। সিরিয়াস কোনো বিষয় নয়। এ পরিস্থিতিতে সবার সহযোগিতা কামনা করছি।’

শ্যামলের প্রেমিকা মাহা শিকদারও বিনোদন জগতের বাসিন্দা। তাকেও টেলিভিশনের পর্দায় নিয়মিত দেখা যায়। এরই মধ্যে তারা একাধিক নাটকে অভিনয় করেছেন।