রাজধানীতে ৪ নাইজেরিয়ানসহ ৯ মানবপাচারকারী আটক

584

ঢাকা সংবাদদাতা: প্রতারণা ও মানবপাচারের অভিযোগে রাজধানী থেকে ৯ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের মধ্যে ৪ জন বাংলাদেশে বসবাস করা নাইজেরিয়ান নাগরিক।

বুধবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ৪ নাইজেরিয়ানসহ ৯ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মানবপাচার ও প্রতারণার অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের ডিসি মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ নাইজেরিয়ানসহ মানবপাচারকারী চক্রের ৯ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আজ ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

তাৎক্ষনিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা মানবপাচারসহ বিভিন্ন প্রতারণার সঙ্গে জড়িত।