ওয়ানবাংলানিউজ: গত ১৭ নভেম্বর রবিবার খাদিমুল কোরআন পরিষদ ইউকের উদ্যোগে সিরাতুন্নবী ইসলামি মহা সম্মেলন পূর্ব লন্ডনের মেনরপার্ক শাহ্জালাল মসজিদে অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ক্বারী শামছুল হক ছাতকীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালানা করেন
জয়েন্ট সেক্রেটারী মাওলানা আহমদ মাদানী, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুস
সামাদ।
উক্ত সিরাতুন্নবী ইসলামি মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য পেশ করেন শায়েখ মাওলানা মুফতি সাইফুল
ইসলাম। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন শায়খুল হাদিস মুফতি আব্দুর রহমান, মনোহরপুরী, বিশেষ অতিথি
হিসাবে বক্তব্য রাখেন হাফিজ মাওলানা শামছুল হক, মাওলানা মুফতি জসিম উদ্দীন, মাওলানা আহমদ মাদানী,
হাফিজ মাওলানা এনামুল হক প্রমুখ।
প্রধান অতিথি মাওলানা মুফতি সাইফুল ইসলাম বলেন কোরআনের শিক্ষা আসল শিক্ষা, মানুষ দুনিয়া
আখেরাতে শান্তি পেতে কোরআন পড়ে বুঝতে হবে সেই অনুযায়ী আমল করেত হবে। আল্লাহর হুকুম ও নবীর
(সা:) এর তরীকায় জীবন পরিচালনা করলে আসবে সুখ শান্তি দূর হতে অশান্তি। হালাল উপার্জনের মধ্যে
থাকলে পারিবারীক জীবনে আসবে সুখ, থাকবেনা জগড়া ফাসাদ, আল্লাহ সকল মুসলমানকে কোরআন হাদিস
অনুযায়ী জীবন পরিচালনা করার তাওফিক দান করুন।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন শায়খুল হাদিস মুফতি আব্দুর রহমান, তিনি বলেন সোস্যাল মিডিয়ার কারনে
সমাজ আজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। লাজ, লজ্জা মায়া মহম্মবত শেষ হয়ে যাচ্ছে। ঘরে নাই কোরআন
তালিম ও ইসলামী শিক্ষা। শুধু নাচগান, রঙ্গ তামাসা ভাঙ্গছে ঘর সংসার সমাজ। তাই আসেন আমাদের
বাঁচ্চাদেরকে ইসলামী শিক্ষা শিক্ষিত করি। আদর্শ পরিবার ও সমাজ গঠন করি দুনিয়ার শান্তি ও আখেরাতের
মুক্তির পথে জীবন পরিচালনা করি। শয়তানের পথ ছেড়ে দেই উলামায়ে কেরামের কাছ থেকে সঠিক করে দ্বীন
শিখে আমল করি। তা হবে জাহান্নাম থেকে মুক্তি।
বিশেষ অতিথি হিবাবে বক্তব্য রাখেন কাউন্সিল অব মক্সের চেয়ারম্যান হাফিজ মাওলানা শামছুর হক, মাওলানা
মাহবুবুর রহমান, মাওলানালা কাউছার আহমদ, মুফতি ফয়জুর রহমান কামালী, মুফতি জসিম উদ্দিন, হাফিজ
মাওলানা সৈয়দ তামিম আহমদ, মাওলানা আখলাক আহমদ, মাওলানা আহমদ মাদানী, মাওলানা নাজীর
উদ্দিন প্রমুখ। উক্ত সিরাতুন্নবী মাহফিলে আরো উপস্থিত ছিলেন ব্রিটেনের বিশিষ্ট উলামায়ে কেরাম এলাকার
বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেনম। শায়েখ মাওলানা মুফতি সাইফুল ইসলামের দোয়ার মাধ্যমে মাহফিলের
সমাপ্তি হয়।















