ওয়ানবাংলানিউজ: রোববার এক ভিডিও বার্তায় সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে খুন করা হয়েছে এমন দাবি করেছেন রাবেয়া সুলতানা রুবি নামে আমেরিকা প্রবাসী এক বাংলাদেশি। অল্প সময়ের মধ্যে ভিডিও বার্তাটি ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে সালমান শাহের মা নীলা চৌধুরীকে উদ্দেশ্য করে রুবি বলেন, এই খুনের বিষয়ে তিনি বিস্তারিত জানেন। বিষয়টি যেভাবেই হোক ফের যেন তদন্তের ব্যবস্থা করা হয়। তিনি যেভাবেই পারেন আদালতে সাক্ষী দেবেন।
বর্তমানে লন্ডনে সালমান শাহ’র ছোট ভাই শাহরানের কাছে অবস্থান কারী তাদের মা মা নীলা চৌধুরী পূর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি আবারো বলেন, তার ছেলে চিত্র নায়ক সালমান শাহ আত্ম হত্যা করেনি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এজন্য তিনি সালমানের স্ত্রী সামিরা ও তার পরিবারকে দায়ী করেন।
সালমান শাহ’র মায়ের সাংবাদিক সম্মেলনের আশিংক ভিডিও’র লিংক দেয়া হল।
বাংলাদেশের চলচ্চিত্রে ইতিহাস সৃষ্টিকারী নায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। এটি খুন না আত্মহত্যা এ নিয়ে গেলো দুই দশক ধরে বিতর্ক চলছে।
এদিকে আলোচিত ফেইসবুক ভিডিওতে রুবির ভাষ্য, সালমান শাহকে খুনের ঘটনায় জড়িত ছিলেন তার স্বামী চীনা নাগরিক চ্যান লিং চ্যান। তিনি বাংলাদেশে জন চ্যান নামে পরিচিত। ধানমন্ডির সাংহাই রেস্টুরেন্টের মালিক তিনি। চীনাদের দিয়ে এই খুন করানো হয়। এতে জড়িত ছিলেন সালমান শাহের স্ত্রী সামিরার পরিবারও।
লন্ডনে সালমান শাহ’র মায়ের সংবাদ সম্মেলন: মৃত্যুর আগে ছেলে হত্যার বিচার দেখে যেতে চাইhttp://www.onebanglanews.com/news/10925
Posted by onebanglanews.com on Tuesday, 8 August 2017















