ব্রিটেনের আগামী ইমিগ্রেশন নীতি রেস্টুরেন্ট ব্যবসার সহায়ক হবে-পল স্কলি

হাউজ অব কমন্সে ৭ম এশিয়ান কারী এওয়ার্ডের লঞ্চিং অনুষ্ঠিত

2530

জাকির হোসেন কয়েছ: এশিয়ান ক্যাটারিং ফেডারেশন এন্ড ফেডারেশন অফ বাংলাদেশী ক্যাটারার্স এর উদ্যোগে আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ম এশিয়ান কারী এওয়ার্ড। এবারের আয়োজনেও থাকছে নতুনত্য। ৭ম এশিয়ান কারী এওয়ার্ডকে সামনে রেখে গত ১৫ মে সোমবার হাউজ অব কমন্সের থেরেস প্যাভিলিয়ে অনুষ্ঠিত হল বিশাল লঞ্চিং অনুষ্ঠান। এতে ব্রিটিশ পার্লামেন্টের সদ্য সাবেক এমপি, লর্ড, বিভিন্ন দেশের রাস্ট্রদূত ও তাদের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

এসময় সাবেক এমপি ও অল পার্টি কারী ইন্ড্রিটির চেয়ার পল স্কলি বলেছেন, বেক্সিট পরবর্তী সময়ে কারী ইন্ড্রাট্রি নিয়ে সংকিত হওয়ার কিছু নেই। ব্রিটিশ পার্লামেন্ট সদস্যরা এব্যাপারে খুবই সচেতন। আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে কারী ইন্ড্রাট্রি সামনের দিকে এগিয়ে যাবে। তিনি বলেন, আগামী সরকারের নতুন ইমিগ্রেশন নীতি রেস্টুরেন্ট ব্যবসার সহায়ক হবে।
তিনি বলেন, বেক্সিট পরবর্তী করনীয় নিয়ে ব্রিটিশ সরকার আলোচনা করছে। এনিয়ে দেরি করার কোন সুযোগ নেই। আলোচনা যত দ্রুত হবে, ততই দুই দেশের জন্য ভালো।

স্কাই নিউজ ও বিবিসি এর সাবেক প্রেজেন্টার সামান্তা সাইমন্ডস এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান কারী এওয়ার্ড এর ফাউন্ডার ও চেয়ারম্যান ইয়ার খান এবং কো চেয়ারম্যান থমাছ চান।
অনুষ্ঠানে ২টি ক্যাটাগরিতে সমগ্র ইউকে থেকে বাচাইকৃত ৩০জন শেফকে এওয়ার্ড প্রদান করা হয়। যাদের মধ্য থেকে আগামী ১২ নভেম্বর ২ জনকে এশিয়ান এন্ড অরিয়েন্টাল সেফ অফ দ্যা ইয়ার এওয়ার্ড প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কনজার্ভেটিভ এথনিক ডাইভার্সিটি কাউন্সিলের চেয়ারম্যান লর্ড শেখ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাউজ অব লর্ডসের চীফ হুইফ লর্ড স্টোনহাম, সাবেক এমপি ও অল পার্টি কারী ইন্ড্রিটির চেয়ার পল স্কলি, লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনার নাজমুল কাওনাইন, নেপালি হাইকমিশনার ড. দুরগা বাহাদুর, জাস্ট ইট এর ম্যানেজিং ডায়রেক্টর গ্রাহাম করফিল্ড, ইউরোপিয়ান স্মল বিজনেস এলায়েন্সের প্যাট্রিক গিভেল্স প্রমুখ।

অনুষ্ঠানে প্রায় ২ শতাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, চীন, জাপান, ভারত, দক্ষিন কোরিয়া, কুয়েত, পাকিস্তান, ফিলিপাইনস ও সিংঙ্গাপুরের হাইকমিশনের প্রতিনিধিগন। সভায় বলা হয় ৩৫ হাজার রেস্টুরেন্টের প্রতিনিধিত্ব কারী এশিয়ান কারী ফেডারেশন প্রতি বছর যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ইন্ডিপেন্ডেন্ট জাজদের মাধ্যমে সেরা শেফদের এওয়ার্ড প্রদান করে থাকে। এর মাধ্যমে রেস্টুরেন্ট ব্যবসায়ী ও তাদের কর্মকর্তা কর্মচারীদের স্বীকৃতি প্রদান করা হয়। এবারো দুটি ক্যাটাগরিতে ৩০জন শেফকে নমিনেইট করা হয়েছে। আগামী ১২ নভেম্বর তাদের মধ্য থেকে ২টি ক্যাটাগরিতে দুইজনে বেস্ট এওয়ার্ড প্রদান করা হবে। বক্তারা মনে করেন এই এওয়ার্ডের মাধ্যমে নতুন প্রজন্মকে কারী সেক্টরে কাজ করতে আগ্রহী করবে।

অনুষ্ঠানের বিশিষ অতিথি বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন ওয়ান বাংলা নিউজের এক প্রশ্নের জবাবে বলেন, বেক্সিটের পর ব্রিটেনের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উন্নত হবে। ব্যবসা বানিজ্য সবদিক থেকে বাংলাদেশ সুবিধা নিতে পারবে। তিনি বলেন বেক্সিট পরবর্তী করনীয় ইতিমধ্যে ব্রিটেনের সাথে বাংলাদেশের আলাপ আলোচনা শুরু হয়েছে। তিনি আরো বলেন, আমি আশাবাদী বর্তমানে ৪বিলিয়নের যে ট্রেড আছে তা বেড়ে দ্বিগুন হবে।