বেডফোর্ডে ব্লো-অর্কিড রেস্টুরেন্টের ওপেনিং

    896

    ওয়ানবাংলা নিউজ: ব্লো-অর্কিড রেস্টুরেন্টের আরো একটি নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার বেডফোর্ডে নতুন এ শাখার উদ্বোধনে উপস্থিত ছিলেন রিচার্ড ফুলার এমপি, বেডফোর্ডশায়ারের হাই শেরিফ ভি বি টেইলর, চিলট্রেন ডিসট্রিক কাউন্সিলের চেয়ারম্যান মিমি হার্কার ওবিই, কাউন্সিলার কোলেন আটকিনস, রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল খান প্রমুখ।
    এছাড়াও লন্ডন ও এর আশে পাশের কমিউনিটির নেতৃস্থানীয়রা এতে উপস্থিত হন। এ সময় ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল খান জানান, ব্লু অর্কিড থাই সিলেক্টেড ২০০৬ সালে প্রতিষ্ঠা হলেও অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা বৃদ্ধি পেয়ে ইউকের বিভিন্ন শহরের একাধিক শাখার চালু করা হয়।
    এর ধারাবাহিকতায় বেডফোর্ডে এ নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। ব্লো-অর্কিড রেস্টুরেন্ট খাবারের মান, পরিবেশনায়সহ নানা ক্ষেত্রে নতুনত্ব থাকায় বিভিন্ন সম্মাননাও অর্জন করেছে এটি। তিনি আশা করে এ শাখাটিও অন্যান্য শাখার মত খাবারের মান বজায় রেখে সামনে এগিয়ে যাবে।