পর্তুগালে আবারও ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল

849

আন্তর্জাতিক ডেস্ক: পর্তুগালের মধ্যাঞ্চলে রবিবার আবারও ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। সেখানে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর দুই হাজারেরও বেশী কর্মী চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত মাসেও দেশটিতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে বলে জানাচ্ছে বার্তা সংস্থা- এএফপি।

পর্তুগিজ টেলিভিশনের খবরে বলা হয়, সের্তা এলাকার কাছে সবচেয়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। সেখানকার জনগণকে শান্ত থাকার আহবান জানিয়ে বেসামরিক সুরক্ষা বিভাগের মুখপাত্র প্যাট্রিসিয়া গাসপার বলেন, সেখানে বাতাসের কারণে দাবানল নিয়ন্ত্রণের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে দাবানল আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

সের্তা পৌরসভা এলাকার দাবানল নিয়ন্ত্রণে সেখানে ৮শ’র বেশী দমকল কর্মী পাঠানো হয়েছে। দাবানলের কারণে দেশটির মধ্য পশ্চিমাঞ্চলের দু’টি গ্রাম চরম হুমকির মুখে পড়েছে। এএফপি।