যুবলীগ কেন্দ্রীয় নেতা জি কে শামীম আটক

558

ঢাকা সংবাদদাতা: রাজধানীর নিকেতনে যুবলীগের কেন্দ্রীয় নেতা জি কে শামিম এর ব্যবসায়িক কার্যালয় জি কে বিল্ডার্সে অভিযান চালিয়েছে র‌্যাব। এ সময় জি কে শামীম এর ৬ দেহরক্ষীসহ তাকে আটক করা হয়।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) এই অভিযান চালানো হয়।

জি কে শামীম রাজধানীর সবুজবাগ, বাসাবো, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় প্রভাবশালী ঠিকাদার হিসেবেই পরিচিত। গণপূর্ত ভবনের বেশির ভাগ ঠিকাদারি কাজই জি কে শামীম নিয়ন্ত্রণ করেন। জি কে শামীম এখন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক।

উল্লেখ্য, এর আগে ক্যাসিনো চালানোর অভিযোগে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে অস্ত্রসহ আটক করে র‌্যাব।

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর গুলশান-২ নম্বরে ৫৯ নম্বর সড়কের বাসা থেকে তাকে আটক করা হয়।