লন্ডনে সার্বজনীন গোলাপগঞ্জ উৎসব ১৫ই সেপ্টেম্বর )ভিডিও)

642

ওয়ানবাংলানিউজ: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দাদের নিয়ে লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সার্বজনীন গোলাপগঞ্জ উৎসব। আগামী ১৫ই সেপ্টেম্বর লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে এই সার্বজনীন গোলাপগঞ্জ উৎসব। ‘এসো হে জনে জনে শিখড়ের সন্ধানে’ এই স্লোগান নিয়ে এই উৎসবকে প্রাণবন্ত করে তুলতে নেয়া হয়েছে নানা আয়োজন।
উৎসব সম্পর্কে কমিউনিটিকে অবহিত করতে গত ৬ সেপ্টেম্বর শুক্রবার পূর্ব লন্ডনে লন্ডন বাংলা প্রেসক্লাবে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয় শিকড়ের কাছে যাওয়ার ইচ্ছাতেই আয়োজন করা হয়েছে এ উৎসবের। উৎসবের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে-গোলাপগঞ্জের প্রায় ৫০টি সংগঠনের ব্যানারে র‌্যালি। যা শহীদ আলতাব আলী পার্ক থেকে সকালে শুরু হবে। এছাড়া গোলাপগঞ্জের ইতিহাস-ঐতিহ্য নিয়ে প্রামাণ্যচিত্র, গুনীজন সম্মাননা, পুঁথি পাঠ, রকমারী খাবারের স্টল, সিলেটী নাটক, নাইফ ক্রাইম ও ড্রাগের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে তরুনদের নিয়ে সেমিনারের আয়োজন করা হবে।
অনুষ্ঠান চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। খ্যাতিমান শিল্পিরা সিলেটের লোকগানে মাতিয়ে তুলবেন অনুষ্ঠান। অনুষ্ঠান সফল করতে এরই মধ্যে ব্যাপক তৎপরতা শুরু করেছে সার্বজনীন গোলাপগঞ্জ উৎসব কমিটি। ব্রিটেনে বসবাসরত গোলাপগঞ্জের বাসিন্দাদের দেয়া হচ্ছে আমন্ত্রণ। এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমেও চালানো হচ্ছে প্রচারণা। একটি সফল অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতিই নেয়া হচ্ছে আয়োজকদের পক্ষ থেকে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য সচিব মারুফ আহমেদ, উপস্থিত ছিলেন, সার্বজনীন গোলাপগঞ্জ উৎসব কমিটির আহবায়ক আবু তাহের, তমিজুর রহমান রঞ্জু, মো: দিলওয়ার হোসেন, হেলাল উদ্দিন, মাসুদ আহমেদ, আনোয়ার হোসেন চেয়ারম্যান, মোহাম্মদ শামসুল হক, সায়েদ আহমেদ সাদ, লুকমান আলী, মিসবা জামাল, আব্দুল মতিন, কামাল উদ্দিন, আজিজুস সামাদ প্রমুখ

লন্ডনে সার্বজনীন গোলাপগঞ্জ উৎসব ১৫ই সেপ্টেম্বর

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দাদের নিয়ে লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সার্বজনীন গোলাপগঞ্জ উৎসব। আগামী ১৫ই সেপ্টেম্বর লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে এই সার্বজনীন গোলাপগঞ্জ উৎসব। ‘এসো হে জনে জনে শিখড়ের সন্ধানে’ এই স্লোগান নিয়ে এই উৎসবকে প্রাণবন্ত করে তুলতে নেয়া হয়েছে নানা আয়োজন।

Posted by London Bangla voice on Saturday, 7 September 2019