লন্ডনে সৈয়দপুর যুব কল্যাণ পরিষদের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন: বিপুল সংখ্যক গ্রামবাসীর উপস্থিতি (ভিডিও)

1595

ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দপুর গ্রামের যুবকদের নিয়ে গঠিত সৈয়দপুর যুব কল্যান পরিষদ লন্ডন এর তৃতীয় বর্ষপূর্তি উদযাপন ও ম্যাগাজিন প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ৫ মার্চ সোমবার পূর্ব লন্ডনের ইম্প্রেশন হলে। এতে গ্রামের বিপুল সংখ্যক নারী-পুরুষ ও শিশুরা অংশনেয়। সৈয়দপুর যুব কল্যাণ পরিষদের আয়োজনে দীর্ঘদিন পর গ্রামের বাসিন্দারা একত্রিত হতে পেরে একে অন্যের সাথে কুশল বিনিময় ও স্মৃতিচারন করেন।
সংগঠনের সভাপতি সৈয়দ সাদেক আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম সৈয়দ এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শেখ ইছহাক রহমান। সংঠনের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের ট্রেজারার কোষাধ্যক্ষ কামরুল ইসলাম। আলোচনা সভায় গ্রামের কৃতি সন্তানদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশা, সাংবাদিক ও কলামিস্ট ফরিদ আহমদ রেজা, কমিউনিটি নেতা সৈয়দ আবুল কাশেম, মল্লিক শাকুর ওদুদ, সৈয়দ শহীন, তারিফ আহমদ, ছড়াকার দিলু নাসের, সাপ্তাহিক সুরমা সম্পাদক আহমেদ ময়েজ, সত্যবানী সম্পাদক সৈয়দ আনাছ পাশা, লন্ডন টাইমস সম্পাদক সাংবাদিক সৈয়দ শাহ সেলিম আহমদ, সাংবাদিক সৈয়দ জহুরুল হক, মাওলানা সৈয়দ নাঈম আহমদ (বিস্তারিত নাম আসছে)সহ অনেকে।
এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার সাবিনা আক্তার, কাউন্সিলার রাবিনা খান, ডা: আনোয়ারা আলী, রাস্ট্রপতির সাবেক উপদেষ্টা মখলেছুর রহমান চৌধুরী, সাংবাদিক মোহাম্মদ জুবায়েরসহ অনেকে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি কাউন্সিলার সিরাজুল ইসলাম, চ্যানেল আই ইউরোপের এমডি রেজা আহমদ ফয়সল চৌধুরী সুয়েব, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইছির মাহমুদসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা গ্রামের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং সৈয়দপুর যুব কল্যাণ পরিষদের এদের আয়োজনের প্রশংসা করে বলেন, এর মাধ্যমে যুক্তরাজ্যে বেড়ে উঠা নতুন প্রজন্ম তাদের শীকড়ের সাথে সম্পৃক্ত হবে। তারা নিজ জন্মভূমি সম্পর্কে আরো বেশি জানতে পারবে। তারা আরো বলেন, সৈয়দপুরের ঐক্য অটুট রাখার পাশাপাশি সকল সমাজিক, ধর্মীয় ও শিক্ষামূলক কর্মকান্ডে যুবকল্যাণ পরিষদ যেভাবে সৃজনশীলতার স্বাক্ষর রেখে যাচ্ছে, অদূর ভবিষ্যতে এটি যুক্তরাজ্যে বসবাসরত সৈয়দপুরবাসীর জন্যে একটি অনুকরণীয় সংগঠন হিসেবে স্থান করে নেবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আগত অতিথিদের উপস্থিতিতে চারণভূমি সৈয়দপুর নামক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।