ওয়ানবাংলানিউজ: গত ১৬ জুলাই ২০১৭ ইং রবিবার ইস্ট সাসেক্স এলাকার সমুদ্রতীবর্তী শহর বেক্সহিলের স্থানীয় কমিউনিটি সেন্টারে বেক্সছিল বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেক্সছিল এবং পার্শ্ববর্তী শহর সমূহ থেকে বিপুল পরিমান বাংলাদেশীর উপস্থিতিতে ঈদ পুণমিলনী অনুষ্ঠান পরিনত হয় বাঙ্গালীদের মিলন মেলায়।
উক্ত অনুষ্ঠান সভাপত্বি করেন বিশিষ্ট নাট্যভিনেতা ও কমিউনিটি ব্যক্তিত্ব নুরুল আমিন, শামীম আহমদের সার্বিক উপস্থাপনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বেক্সছিল মসজিদের ইমাম মেখ মো: উসমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেক্সছিলে প্রথম বাংলাদেশী কাউন্সিলার এবঙ নব নির্বাচিত ডেপুটি মেয়র আবুল কালাম আজাদ,
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হেস্টিংস বেঙ্গলী ফোরামের চেয়ারপার্সন আব্দুল মুকিত, কাউন্সিলর মিসেস রেহনুমা হায়দার, হেস্টিংস মসজিদের ইমাম শেক ইসমাইল ইউসুফ, সাবেক কাউন্সিলর আলী হায়দার, অলিউর রহমান, নাজমুল হক ফয়সল, মোকমল আলী, ওমর খান প্রমূখ।
অনুষ্ঠানে ২য় পর্বে অনুষ্ঠিত হয় শিশুদের কবিতা আবৃত্তি, বক্তিতা ও কৌতুক, তারপর অনুষ্ঠিত মহিলাদের খেলার আয়োজন।
সর্বেশেষে বাংলাদেশী কমিউনিটি গৌরভ বেক্সহিলের ১ম বৃটিশ বাংলাদেশী ডেপুটি মেয়র কাউন্সিলর আবুল কালাম আজাদকে বাংলাদেশী কমিউনটির থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
ক্রেস্ট প্রদান করেন আব্দুল মুকিত ও নুরুল আমিন। এছাড়া স্থানীয় কয়েকজন শিক্ষার্থীদের লেখা পড়ায় বিশেষ কৃতিত্বের জন্য ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেস্ট প্রদান করেন মিসেস সুলতানা খা, পপি বেগম, মোস্তাক আহমদ প্রমূখ।
পরিশেষে আগত অতিথিবৃন্দ, দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানরে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।















