ওয়ানবাংলানিউজ: মিডলসেক্সের ওয়েষ্ট ডাইটনের বাসিন্দা ব্রিটিশ বাংলাদেশী রাইয়ান ইসলাম ২০১৯ সালের জিসিএসই পরীক্ষায় বাকিংহ্যাম শায়ারের বার্ণহ্যাম গ্রামার স্কুল থেকে দশটি বিষয়ে ‘ডভল-এ- ষ্টার’ এবং ‘ এ-ষ্টার’ পেয়ে কৃতিত্বের সাক্ষর রেখেছে। মোট দশটি সাবজেক্ট এর মধ্যে ৬টিতে ‘ডবল এ ষ্টার’ এবং ৪টিতে ‘এ ষ্টার’ পেয়েছে।
রাইয়ান ইসলামের সাফল্যে খুশি তার স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং অভিবাবকরা। রাইয়ান ভবিষ্যতে দেশের কল্যানে কাজ করতে চায়। রাইয়ানের পিতা ইঞ্জিনিয়ার হানিফ ইসলামও মেধাবী ছাত্র ছিলেন, তিনি একমাত্র ব্রিটিশ বাংলাদেশী ইঞ্জিনিয়ার হিসেবে বৃটেন থেকে গিয়ে যমুনা সেতুতে কাজ করেন। তাদের আদি নিবাস সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাওরাই গ্রামে। রাইয়ানের পিতামহ বিশিষ্ট কমিউনিটি নেতা এবং লন্ডন থেকে প্রকাশিত অধুনালুপ্ত সাপ্তাহিক সিলেটেরে ডাকের ডিরেক্টর তাজুল ইসলাম নাতির সাফল্যে আনন্দিত, তিনি তার নাতির জন্যে সকলের দোয়া চেয়েছেন।















