তামিমের স্ত্রীর উপর এসিড হামলার খবর নিছক গুজব: বলছেন লন্ডনে তামিমের খুব কাছের কয়েকজন

1421

ওয়ানবাংলানিউজ: দিবালোকের মতো সত্য একটি ঘটনা অথচ তামিম ইকবাল তা নিয়ে কেন চোর-পুলিশ খেলছেন তা কারোই বোধগম্য হচ্ছে না। বর্ণবাদীরা লন্ডনের স্টার্টফোর্ডে তার স্ত্রী আয়েশা সিদ্দিকাকে এসিড মারার হুমকি দিয়েছিল এই ঘটনার পর তামিম ইকবাল এসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেটে তার পাঠ চুকিয়ে ত্বরিত দেশে ফিরে আসেন । এই ফিরে আসাটাকে তিনি একান্ত ব্যক্তিগত কারণ বলে উল্লেখ করেন একই সুরে কথা বলে তার ক্লাবও নিজেদের ওয়েবসাইটে বিবৃতি দেয় ।

কিন্তু মানবকণ্ঠসহ বাংলাদেশের আরো দুটি শীর্ষস্থানীয় দৈনিক প্রকৃত সত্য ঘটনা তুলে ধরার পরও তামিম নিজের অবস্থান থেকে সরে আসছেন না । উপরন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে কোনো কিছুই ঘটেনি বলে প্রমাণ করার ব্যর্থ চেষ্টা করেছেন । জাতীয় দলের একজন তারকা খেলোয়াড়ের এ জাতীয় আচরণে অনেকেই বিস্মিত হয়েছেন । এমনিতেই স্ত্রীকে এসিড মারার হুমকি দেয়ার ঘটনায় বাংলাদেশে সর্বত্র আলোচনা-সমালোচনা হচ্ছে । সেখানে তামিম ইকবালের ঘটনা গোপন করাতে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে । অনেকেই প্রকৃত ঘটনা জানতে চাচ্ছেন । ১০ জুলাই ঘটে যাওয়া ঘটনা যেখানে পর্দার আড়ালে চলে যাওয়ার কথা, সেখানে তামিমের লুকোচুরির কারণে আলোচনার খোরাক হয়ে আছে এখনো।

এই যখন বাংলাদেশের পত্রিকা গুলোর সংবাদ সেখানে ওয়ান বাংলা নিউজ প্রথম থেকে বিভিন্ন সুত্র এর বরাত দিয়ে সংবাদ ছেপে চলেছে তামিমের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে যে এসিড আক্রমনের মতন কিছুই ঘটেনি। এবং বাংলাদেশ বা লন্ডনে যখন ছাপা হতে চললো এবং সংবাদ মাধ্যম গুলো যখন নিশ্চিত এসিড এটাকের ঘটনাটি তখনই আমাদের লক্ষ স্থির করেছিলাম যে সেদিন কি তামিম ইকবাল আসলেই রাতের খাবার খেতে বের হয়েছিল নাকি ? আর বের যদি হয়েই থাকে তবে সেকি পায়ে হেটে বের হয়েছিল কিনা ?

আজ রবিবার ওয়ান বাংলা সম্পাদক এবং এই প্রতিবেদকের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের সাবেক কোচ বর্তমানে মিডিলসেক্স কাউনটির সাথে কাজ করা ক্যাপিটাল কিডস ক্রিকেটের ডাইরেক্টর শহিদুল আলম রতন যার বাসার কছেই কিনা তামিম অবস্থান করছিল অথবা যিনি (রতন) তামিমের লন্ডনে অবস্থান কালে সার্বক্ষণিক খোঁজখবর রাখতেন তিনি সম্পূর্ণ ঘটনা না বলতে চাইলেও এটা যে এসিড এট্যাক নয় তিনি শতভাগ নিশ্চিত করেছেন ওয়ান বাংলাকে ।

এবং সাথে সাথে লন্ডন টাইগারের প্রধান নির্বাহী মেসবাহ আহমেদও বলছেন এটা কাল্পনিক এবং তিনিও নিশ্চিত করেই বলছেন এটি এসিড এটাক নয় এটি গন মাধ্যম কর্মীরা কোথায় পেলেন তবে তিনিও বলছেন কিছু একটা ঘটেছে তবে সেটা কোন ভাবেই এসিড এটাক বা দাম্পত্ত কলহও নয় তিনি ওয়ান নিউজ টিমকে বলেন এ ধরনের কোন ঘটনার উতপত্তি হলে তিনি জানতেন ।

আবার অপর একটি সুত্র দাবী করছে তামিম এখন শুধু বাংলাদেশের একজন খেলোয়াড়ই নন তিনি বর্তমানে বিশ্ব ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র তাকে যে দেশেই খেলতে যাকনা কেন সে বাংলাদেশের এক অমূল্য সম্পদ এবং সম্পূর্ণ সন্মান পাবার যোগ্যতা রাখে তিনি পরিচয় গোপন রাখার সর্তে এই প্রতিবেদক কে সম্পূর্ণ ঘটনা ব্যাখ্যা করলেও তিনি বলেন যেহেতু তামিম এই ঘটনার লুকোচুরি করার কারন তামিম জানে সে একজন পেশাদার খেলোয়াড় কিন্তু কোন ভুল কেউ করলেও সেটাকে ঢেকে রেখে আগামীর পথ চলে এগিয়ে যাওয়াটাই শ্রেয় ।

ওয়ান বাংলা সব সময় সত্য সংবাদ প্রচারে সচেষ্ট তাই এ বিষয়টি নিয়ে তামিমের পরিবারে তার চাচা আকরাম খান, ভাই নাফিস ইকবাল, বিসিবির ডাইরেক্টর মিডিয়া কমিটির চেয়ার জালাল ইউনুস কেউই এখন পর্যন্ত এসিড এর বিষয়টিকে প্রাধান্য দেইনি ।

তবে রবিবার যে সুত্র তামিমের দেশে চলে যাবার বিষয়টি ব্যাখ্যা করেছেন তিনি এই প্রতিবেদককে এটাও নিশ্চিত করেছেন সেই রাতে মানে দশ জুলাই সোমবার তামিম বাহিরে খেতে যায়নি তিনি তার রেস্টুরেন্ট থেকে খাবার তামিমের ফ্লাটে টেকওয়ে পাঠিয়ে ছিলেন এবং তিনি ওয়ান বাংলার দুই সংবাদ কর্মীর কাছে অনুরোধ করেছেন এবং এই প্রতিবেদকও মনে করেন যদি তামিম তার নিজের মুখে এটা প্রকাশ না করেন কি কারনে তিনি দেশে ফিরে গেছেন তবে ক্রিকেটের স্বার্থে এবং খেলোয়াড়দের স্বার্থে এটাকে খবরের পেছনের খবর হিসাবেই রেখে দেয়া শ্রেয় ।