বরিস জনসনই হচ্ছেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী

1543

নিউজ ডেস্ক: ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা হিসেবে দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন নির্বাচিত হচ্ছেন বলেই ধরে নেয়া হচ্ছে। দলীয় প্রধান মনোনীত হলে তিনিই হবেন ব্রিটেনের তেরেসা মের পরবর্তী প্রধানমন্ত্রী।

তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট। ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছেদের জটিল অঙ্ক
সাবেক ও বর্তমান দুই পররাষ্ট্রের মধ্যে একজনকে নেতা হিসেবে বেছে নিতে কনজারভেটিভ পার্টির এক লাখ ৬০ হাজার নিবন্ধিত সমর্থক সোমবার বিকাল পর্যন্ত ভোট দিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরের আগে লন্ডনে সেই ভোটের ফল ঘোষণা করা হবে। কনজারভেটিভ পার্টির নেতাকর্মীদের মধ্যে জনপ্রিয়তার দৌড়ে স্পষ্টতই এগিয়ে আছেন লন্ডনের সাবেক মেয়র জনসন।

অবশ্য অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ডসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা ঘোষণা দিয়ে রেখেছেন, বরিস জনসনের অধীনে তারা কাজ করবেন না।

ব্রেক্সিট ব্যর্থতায় দলে বিদ্রোহের মুখে সরে যেতে বাধ্য হওয়া তেরেসা মে বুধবার বিকালে রানির সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র দেবেন। এর পর পরই তার উত্তরসূরি বাকিংহ্যাম প্যালেস ঘুরে এসে অসীন হবেন ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদে।

ভোটের আগে শুক্রবার ও শনিবার কনজারভেটিভ পার্টির এক অনলাইন জরিপে দেখা যায়, ৭৩ শতাংশ নেতাকর্মী বরিস জনসনকে সমর্থন দেয়ার কথা বলেছেন। আর জেরেমি হান্টের পক্ষে বলেছেন ১৫ শতাংশ।