ওয়ানবাংলানিউজ: টাওয়ার হ্যামলেটসের এভারফিল্ডি ইস্টেইটে গত ৯ জূলাই একজন মুসলিম যুবককে পুলিশী নির্যাতনের প্রতিবাদে ‘ভয়েস ফর জাস্টিস ইউকে’র পক্ষ থেকে গত ১১ জুলাই বৃহস্পতিবার এক জরুরী প্রতিবাদ সভা পুর্ব লন্ডনের একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়।
প্রবীর কমিউনিটি নেতা হাজী কলা মিয়ার সভাপতিত্বে ও সংগঠনের সচিব বিশিষ্ঠ সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ টিচার্স এসোসিয়েশনের সভাপতি আবু হোসেন, রেডকোর্ট মসজিদের সেক্রেটারী মাহবূব হোসেন, মাওলানা রফিক আহমদ রফিক, জিএসসির কেন্দ্রীয় ভাইস চেয়ারপার্সন মোহাম্মদ ইছবাহ উদ্দিন, সাংবাদিক আফসার উদ্দিন, হাজী আলতাফুর রহমান; আলহাজ্ব নুর বখশ, সাবেক কাউন্সিলাল মাইয়ুম মিয়া, এসপায়ার টাওয়ার হ্যামলেটসের ট্রেজারার জাহেদ চৌধুরী,হাজী ফারুক মিয়া,আমিনুর চৌধুরী : রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল কাদের সালেহ, সাংবাদিক আলী হোসেন, সাংবাদিক বদরুজ্জামান বাবুল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গাড়ি পার্কিং নিয়ে তুচ্ছু ঘটনাকে কেন্দ্র করে পুলিশ যে ভাবে একজন নিরীহ গাড়ি চালককে অত্যাচার করেছে তা কখনও সঠিক হয়নি।সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মুসলিম তরুনের উপর পুলিশ যে শক্তি অপপ্রয়োগ করেছে তা কমিউনিটিকে দারুন ভাবে ব্যথিত করেছে।
সভায় বক্তারা পুলিশের এ অমানবিক আচরনের নিরপেক্ষ পাবলিক ইনকোয়ারীর দাবী করেন।
সভায় গৃহীত সিদ্ধান্তে বৃটিশ হোম সেক্রেটারীর কাছে চিঠি প্রেরণ ও পুলিশী অন্যায় আচরনের সফল প্রতিবাদ সমাবেশের সাথে সংহতি প্রকাশ করা হয়।















