শিশুকে জড়িয়ে ৬ সাপ, ভিডিও ভাইরাল (ভিডিও)

549

আন্তর্জাতিক ডেস্ক: বিছানার ওপর শুয়ে আছে তিন বছরের একটি মেয়ে। আর তাকে জড়িয়ে আছে ছয়টি পাইথন সাপ। এর মধ্যেই শিশুটি মোবাইল নিয়ে ব্যস্ত।

এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এই ভিডিওটি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার তানজেরঙের। শিশুটির নাম মহারানি।

ভিডিওতে দেখা যায়, মহারানি মোবাইলে কিছু একটা দেখছে। আর তার গায়ের ওপর, চারপাশে ঘুরে বেড়াচ্ছে পাইথন। ৬টি পাইথন সাপের মধ্যে একটি গ্রিন ট্রি পাইথন, একটি রেটিকুলেটেড পাইথন ও একটি ইয়োলো বারমেসে পাইথন রয়েছে।

ভিডিওতে দেখা যায়, একটি পাইথন নড়তে নড়তে এক সময় মহারানির মুখের ওপর চলে আসে। মোবাইলের স্ক্রিন দেখতে সমস্যা হওয়ায় হাত দিয়ে সেটিকে সরিয়ে দেয়ার চেষ্টা করছে। কিন্তু পাইথনটির ওজন এতটাই বেশি যে তিন বছরের মহারানির পক্ষে তা সম্ভব হচ্ছে না।

তাই সে নিজেই তার মাথা সরিয়ে নিচ্ছে পাইথনটির নিচ থেকে। তবে এতো কিছুর পরও ছয়টি পাইথনের উপস্থিতি তার ওপর কোনো প্রভাব ফেলছে না।