যুক্তরাজ্য-জাপানের ১৮ বিলিয়ন পাউন্ডের বিনিয়োগ চুক্তি

79

যুক্তরাজ্য ও জাপানের মধ্যে প্রায় ১৮ বিলিয়ন পাউন্ডের বিনিয়োগ চুক্তি হতে যাচ্ছে, যা দেশ দুটির অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠকে ১০টিরও বেশি সরকারি ও বাণিজ্যিক চুক্তি সই হওয়ার কথা রয়েছে। এর মধ্যে রয়েছে ৯ বিলিয়ন পাউন্ডের অফশোর উইন্ড প্রকল্প এবং রোলস-রয়েসের সঙ্গে জাপানের অ্যাটমিক এনার্জি এজেন্সির নতুন প্রজন্মের প্রযুক্তি উন্নয়নের সহযোগিতা।

স্টারমার বলেন, এসব বিনিয়োগের মাধ্যমে যুক্তরাজ্যে কয়েক হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।