ওয়ানবাংলানিউজ: গত বছর টাওয়ার হ্যামলেটসে নিম্ন আয়ে তালিকাভুক্ত পরিবারগুলোর মধ্যে মাত্র ৫৫% ফ্রি ফুড ভাউচার ব্যবহার করেছিলেন। বাকী ৪৫% ভাউচার এর কোন খবর রাখেননি। আর সারা দেশে ১শ ৩০ হাজার পরিবার এর জন্য আবেদন করেননি। অর্থের হিসাবে ২৮.৬ মিলিয়ন পাউন্ডের ভাউচার আনক্লেইমড ছিলো।
উলেøখ্য হেলথি স্টার্ট ভাউচার দিয়ে তরুন এবং নিম্ন আয়ের গর্ভবতী মহিলা ও শিশুদের দুধ, শাকসবজি এবং ফলমূল কেনায় সহায়তা করা হয়। টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস আনক্লেইমড ভাউচারের জন্য সরকারের দূর্বল প্রচারনাকে দায়ী করেছেন এবং বিভিন্ন চ্যারেটি সংস্থার সাথে যৌথভাবে হেলথ সেক্রেটারী ম্যাট হ্যানকুকের কাছে লেখা এক চিঠিতে এর পরিনতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন। চিঠিতে এসব আনক্লেইমড ভাউচার পুনরায় বিনিয়োগ করে এসংক্রান্ত প্রচারনা বাড়ানোরও আবেদন জানিয়েছেন। চিঠিতে উলেøখ করা হয় এদেশের ৮.৪ পরিবার খাদ্য অনিশ্চয়তায় ভুগছে, এর মধ্যে ১৯% হচ্চেছ শিশু কিশোর।
এদের অনেকেই জানেন না দিনের পরবর্তী খাবারটি কোথা থেকে আসবে। সম্প্রতি চ্যারেটি সংস্থা ট্রাসেল ট্রাস্ট জানিয়েছে, ২০১৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১ মার্চ পর্যন্ত তারা তাদের ফুড ব্যাংক নেটওয়ার্ক থেকে ১.৬ মিলিয়ন পাউন্ডের ইমার্জেন্সি ফুড সাপ্লাই দিয়েছে যা আগের বছরের তুলনায় ১৯% বেশী। এর মধ্যে হাফ মিলিয়ন পাউন্ডের বেশী গেছে শিশুদের কাছে। আর ২০১০ সালে বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর ট্রাসেল ট্রাস্ট ফুড ব্যাংকে যোগ দেয়ার সংখ্যা ৪১ হাজার থেকে বেড়ে গিয়ে ১.২ মিলিয়ন পাউন্ড হয়েছে।
এব্যাপারে মেয়র জন বিগস তার প্রতিক্রিয়ায় বলেন, প্রত্যেক শিশুরই স্বাস্থ্যকর জীবন শুরুর অধিকার রয়েছে। ভাউচার মিস করে সংশ্লিস্ট পরিবারগুলো সত্যিকার অর্থেই বঞ্চিত হয়েছে। বর্তমান টোরী সরকার কতৃক বাজেট কাটের কারনে জীবন রক্ষাকারী সার্ভিসগুলোও কংকালে পরিনত হয়েছে। যেমন হেলথী স্টার্টস স্কিম সম্পর্কে অনেক মানুষজনই তেমন কিছু জানেন না। মেয়র অব্যহৃত অর্থ পুনরায় বিনিয়োগের আহধ্বান জানিয়েছেন। ডেপুটি মেয়র কাউন্সিলার র্যাচেল তার প্রতিক্রিয়ায় বলেন, এটা খুবই দূ:খজনক যে, টাওয়ার হ্যামলেটসে ভাউচার পাবার যোগ্য মাত্র ৫৫% লোক তা ব্যবহার করেন। বর্তমান টোরী সরকারের আমলে দরিদ্র পরিবারগুলো আসলেই ভুগছে।
এই হেলথী স্টার্ট ভাউচার অনেক পরিবারের জন্যই লাইফ লাইন। উলেøখ্য যে, টাওয়ার হ্যামলেটসে মেয়র জন বিগস ট্যাকেলিং পোভার্টি ফান্ডে মাব্বি মিলিয়ন পাউন্ড ব্যয় করেছেন। ইউনিভার্সেল ক্রেডিট এর দূর্ভোগ থেকে বাসিন্দাদের সহায়তা করার জন্য চেষ্টা করছে। ফ্রি স্কুল মিল এবং কাউন্সিল ট্যাক্স রিডাকশন স্কিমও বাসিন্দাদের সহায়তা করে যাচ্ছে।















