অপরাজেয় ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে ইংল্যান্ড

320

খেলাধুলা ডেস্ক: বিশ্বকাপে এখন পর্যন্ত হারের তিক্ত স্বাদ পায়নি ভারত। নিজেদের বাঁচামরার ম্যাচে অপরাজেয় টিম ইন্ডিয়ার মুখোমুখি ইংল্যান্ড। তাতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা।

৬ ম্যাচে ৫ জয় ও ১ পরিত্যক্তে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে ভারত। এ ম্যাচ জিতলেই শেষ চারে চলে যাবে তারা। তাদের চেয়ে ১ ম্যাচ বেশি খেলে ৪ জয় ও ৩ হারে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ইংল্যান্ড। সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই ইংলিশদের।