আন্তর্জাতিক ডেস্ক: আগামী বসন্তে পাকিস্তান সফরে যাচ্ছেন ব্রিটিশ যুবরাজ উইলিয়াম ও তার স্ত্রী কেট। পররাষ্ট্র দফতরের আমন্ত্রণে তারা ওই সফরে যাচ্ছেন বলে শনিবার কেনসিংটন রাজপ্রাসাদের পক্ষ থেকে জানানো হয়।
লন্ডনের পাকিস্তান হাইকমিশন রাজপরিবারের এ সফরের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। খবর রয়টার্সের।
পাকিস্তানের হাইকমিশনার মো. নাফিজ জাকারিয়া বলেন, যুক্তরাজ্য ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান সুসম্পর্কই এ রাজপরিবারের আসন্ন সফরের মাধ্যমে প্রকাশ পাবে।
এ সফরের মাধ্যমে দুদেশের ঐতিহাসিক সম্পর্ক আরও মজবুত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।















