অবশেষে কারাদণ্ড দেওয়া হয়নি জানালা থেকে পরা ব্রিটিশ শিশুর বাবার

36

সাইফ হাসান: সাইপ্রাসের একটি হোটেলে চারতলার জানালা থেকে পড়ে দুই বছর বয়সী এক ব্রিটিশ শিশু মর্মান্তিকভাবে মা*রা গেছে। ছেলেকে বাইরের দৃশ্য দেখাতে গিয়ে অসাবধানতাবশত এই ঘটনা ঘটিয়েছেন শিশুটির বাবা জশুয়া ফস্টার। তবে এই ঘটনায় তাকে কোনো কারাদণ্ড দেওয়া হয়নি। আদালত তাকে কেবল আড়াই হাজার পাউন্ড জরিমানা করে মুক্তি দিয়েছে এবং তিনি এখন নিজ দেশে পরিবারের কাছে ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছেন।

গত ১২ জুলাই সাইপ্রাসের পাফোস শহরের কিং এভেলথন বিচ হোটেলে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। ছুটি কাটাতে আসা ৩৭ বছর বয়সী জশুয়া ফস্টার তার ছেলেকে হোটেলের চারতলা থেকে বাইরের একটি ওয়াটারপার্ক দেখাতে লিফটের কাছের জানালার ওপর বসিয়েছিলেন। কিন্তু জানালাটি খোলা থাকায় শিশুটি প্রায় ৪০ ফুট নিচে পড়ে যায় এবং হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

জশুয়া ফস্টার আদালতে বেপরোয়া ও বিপজ্জনক কাজের মাধ্যমে মৃত্যুর কারণ হওয়ার বিষয়টি স্বীকার করেছেন। বিচারক ক্রিস্টোডোলিডৌ তাকে কারাদণ্ড না দিয়ে ২৫০০ পাউন্ড জরিমানা করে ছেড়ে দেওয়ার রায় দেন। আদালতের রায়ের পর স্বস্তি প্রকাশ করে জশুয়া জানান যে তিনি এখন কেবল স্ত্রী ও মেয়ের কাছে নিজের বাড়িতে ফিরে যেতে চান।

ফস্টার পরিবার এক বিবৃতিতে জানিয়েছে যে আইনি প্রক্রিয়া শেষ হওয়ায় তারা আদালতের প্রতি কৃতজ্ঞ। তবে ছেলেকে হারানোর এই শোক তাদের সারা জীবন বয়ে বেড়াতে হবে বলে তারা উল্লেখ করেন। তারা এখন একে অপরকে মানসিকভাবে সমর্থন দেওয়ার চেষ্টা করছেন এবং এই কঠিন সময়ে সংবাদমাধ্যমকে তাদের গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন।

ঘটনার সময় জশুয়ার রক্তে সামান্য অ্যালকোহলের উপস্থিতি পাওয়া গেলেও আইনজীবীরা প্রমাণ করেছেন যে তিনি মাতাল ছিলেন না। জশুয়া পুলিশকে জানিয়েছিলেন যে তিনি ভেবেছিলেন জানালায় প্রতিরক্ষামূলক কাচ দেওয়া আছে। কিন্তু শিশুটি মুহূর্তের মধ্যেই নিচে পড়ে যাওয়ায় তাকে ধরার কোনো সুযোগই তিনি পাননি।

#aknews #onebanglanews #cyprus #uknews #accident