আফসার উদ্দিন: মিশরের ইতিহাসে প্রথমবারের মতো গনতান্ত্রিক ভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ডঃ মুরসীকে সুপরিকল্পিত ভাবে হত্যার প্রতিবাদে ভয়েস ফর জাস্টিস ইউকের পক্ষ থেকে ২৩ জুন শনিবার এক প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল পুর্ব লন্ডনের একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়।
কমিউনিটি সংগঠক মাওলানা রফিক আহমদ রফিকের সভাপতিত্বে ও বিশিষ্ঠ সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় মুসলিম বিশ্বের গৌরব বিজ্ঞানি, ইঞ্জিনিয়ার, কুরআনে হাফেজ ডঃ শহীদ মোহাম্মদ মুরসীর জীবন, ইতিহাস ও বর্তমান সরকারের নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক নূরুল ইসলাম খান জামাল, সাংবাদিক আফসার উদ্দিন, সাংবাদিক বদরুজ্জামান বাবুল, শিহাবুজ্জামান কামালসহ অনেকে।
বক্তারা বিশ্বের গনতন্ত্রের মুর্তপ্রতিক হাফেজ ডঃ মুরসীকে এভাবে হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে সুষ্টু তদন্তের দাবী জানান। বক্তারা চীনে উইঘুর মুসলমানদের উপর বর্বর অত্যাচারের নিন্দা জানিয়ে বিশ্বের যেখানে মানবতা ভুলুন্টিত হচ্ছে তার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান।















