ব্রেক্সিট কার্যকরে আইনের খসড়া প্রকাশ করল মে সরকার

2875

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের থেরেসা মের সরকার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে দেশকে আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন করতে প্রয়োজনীয় আইনের খসড়া প্রকাশ করেছে গতকাল বৃহস্পতিবার। তবে বিরোধী দলগুলো এবং স্কটল্যান্ড ও ওয়েলসের নেতারা ‘নগ্নভাবে ক্ষমতা আঁকড়ে থাকা’ আখ্যা দিয়ে তা ঠেকানোর হুঁশিয়ারি দিয়েছেন।

নতুন বিলটি ১৯৭২ সালের ইউরোপীয় কমিউনিটিজ অ্যাক্ট বাতিল করবে। এ ছাড়া ১২ হাজারের মতো ইউরোপীয় বিধিবিধানকে ব্রিটিশ আইনে রূপান্তরিত করবে ও যুক্তরাজ্যের ওপর ইইউ আইনের প্রাধান্যের সমাপ্তি ঘটাবে।

যুক্তরাজ্যের ব্রেক্সিটবিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিস বলেন, ‘এই বিলের মাধ্যমে আমরা সর্বোচ্চ নিশ্চয়তা, ধারাবাহিকতা ও নিয়ন্ত্রণের মধ্য দিয়ে ইইউ ছাড়তে পারব।’

সূত্র: প্রথম আলো