ওয়ানবাংলানিউজ: সোমবার সৌদি আরবসহ বিশ্বের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। সে হিসাবে আগামী ১লা সেপ্টেম্বর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যেসহ ইউরোপের দেশগুলিতে উদযাপিত হবে ঈদুল আযহা। এবং আগামী ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে পবিত্র হজ।
সাধারণত ব্রিটেনের মুসলমানরা সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহা উদযাপন করে থাকেন।
এদিকে লন্ডনে হেলাল কমিটি ২১শে আগস্ট সোমবার পূর্ব লন্ডনের দারূল উম্মাহ সেন্টারে শায়খুল হাদীস হাফিজ আব্দুল জলীল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় চাঁদের উদয় ও অস্ত নিয়ে পর্যালোচনা করা হয়। সে হিসাবে সোমবার কোথাও চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবসহ মধ্য প্রাচ্ছের সাথে মিল রেখে আগামী ১ সেপ্টেম্বর শুক্রবার পবিত্র ঈদুল আয়হা উদযাপিত হবে । অন্যদিকে পহেলা জিলহাজ্জ হবে ২৩শে আগস্ট ২০১৭ বুধবার।
৩১শে আগস্ট ২০১৭ বৃহস্পতিবার হবে ৯ই জিলহাজ্জ ১৪৩৮ হিজরী বা আরাফার দিন।
১লা সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার হবে ১৪৩৮ হিজরী সালের জিলহাজ্জের ১০ তারিখ বা ঈদুল আযহা। এ উপলক্ষে লন্ডন হেলাল কমিটির পক্ষ থেকে সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানানো হয়েছে।















