তানজিদা রহমান: পরিসংখ্যান অনুযায়ী ইংল্যান্ডের স্কুলগুলিতে জনসংখ্যা হার অনুযায়ী (বিএমই) কালো এবং জাতিগত সংখ্যালঘু ৬৮,০০০ শিক্ষক নিয়োগের দরকার পড়েছে। বর্তমানে স্কুলগুলোর শিক্ষকদের মধ্যে বর্তমানে ১৩% বিএমই এবং ২৭% ছাত্র-ছাত্রী রয়েছে।
টিচিং ইউনিয়ন দ্যা নাসুওট বলেছে, জাতিগত সংখ্যালঘু শিক্ষকরা বৈষম্য এবং কুসংস্কারে ভুগছে, যখন তারা কাজের জন্য আবেদন করছে।সরকারের হিসাব অনুযায়ী চলতি বছরে বিএমই শিক্ষকদের তাদের পেশায় অংশগ্রহণে সংখ্যা বাড়ছে।
লিডস এর একজন শিক্ষক তায়্যাব দিত্তা বলেন,”আমি যখন ছোট ছিলাম শিক্ষকতা কখনো আমার স্বপ্ন ছিলনা। বিএমই শিক্ষকের কমতির অর্থ হচ্ছে আমার কোন পথিকৃৎ ছিল না, তাই আমি কখনো শিক্ষক হওয়ার পরিকল্পনা করিনি।
আমার মনে আছে আমার সম্প্রদায়ের অনেককে আমি ডাক্তার ও ইঞ্জিনিয়ার হতে দেখেছি কিন্তু কখনো কাউকে শিক্ষকতার পেশা বেছে নিতে দেখিনি,এই হচ্ছে একটি বাধা, আমাদের তা ভাংগা দরকার।
সরকারের পরিসংখ্যান অনুযায়ী ইংল্যান্ডে বিএমই শিক্ষকদের সংখ্যা ২০১২তে ১১.৬% ছিল তা থেকে ২০১৬ তে ১৩.৪% বৃদ্ধি পেয়েছে। ২০১৬ সালের হিসাব অনুযায়ী ইংল্যান্ডে বিএমই ছাত্রদের এবং শিক্ষকদের সংখ্যার মধ্যে অমিল রয়েছে। এতে দেখা যাচ্ছে, বিএমই শিক্ষকদের তুলনায় ছাত্রছাত্রীদের সংখ্যা বেশি।
ডিপার্টমেন্ট ফর এডুকেশন (DPE) এর মতে,তারা কালো এবং জাতিগত সংখ্যালঘু শিক্ষকদের সংখ্যা বাড়াতে যতাসম্ভব সহায়তা প্রদান করে যাচ্ছে।















