অভাব সইতে না পেরে ব্যাংক কর্মচারীর আত্মহত্যা

343

ঢাকা সংবাদদাতা: পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় রূপালী ব্যাংক শাখার চতুর্থ শ্রেণির কর্মচারী (এমএলএসএস) মো. সেলিম খান (৫২) ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার রাতে উপজেলার গৌরীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
জানাগেছে, উপজেলার গৌরীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা সেলিম খান আর্থিক দৈন্যতার গ্লানি সইতে না পেরে গভীর রাতে নিজ বাড়ির সংলগ্ন একটি গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সংসারে তার স্ত্রী, তিন মেয়ে, এক ছেলে এবং মা ও ভাই-বোন রয়েছে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজে স্বেচ্ছায় আত্মহত্যা করেছে মর্মে নিশ্চিত হয়েছে।

মঙ্গলবার ময়নাতদন্ত ছাড়াই মৃতের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ভান্ডারিয়া থানার ওসি মো. শাহাব উদ্দিন জানান, পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।