নিউজিল্যান্ডকে ২৪৫ রানের টার্গেট দিল বাংলাদেশ

365

খেলাধুলা ডেস্ক: সৌম্য ও তামিমের বিদায়ের পর হাল ধরেছিলেন সাকিব ও মুশফিক। ২৪ তম ওভারে হঠাৎ কভারে পুশ করেই রান নিতে চাইলেন মুশফিক। পরে রান আউট হয়ে ফিরে যান প্যাভিলিয়নে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় হলো না সাকিব-মুশফিকের জুটি। বাংলাদেশের ইনিংসটাও বড় হল না। ২৪৪ রানেই থেমে গেল বাংলাদেশের ইনিংস। ৫০ ওভারে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

প্রথম ২৫ ওভারে তিন উইকেট হারিয়ে ১২০ রান করে বাংলাদেশ। সাকিব-মুশফিক ৫০ রান তোলেন। এরপর আর বড় জুটি গড়ে উঠেনি। সাকিব ৬৪ করে বিদায় নেন।

মিঠুন ও মাহমুদুল্লাহ জুটি গড়ার চেষ্টা করছিলেন। কিন্তু মিঠুন ২৬ রানে ও মাহমুদুল্লাহ রিয়াদ ২০ রানে আউট হন। মোসাদ্দেক ও মিরাজও আজ তেমন কিছু করতে পারেননি। তবে শেষ দিকে দ্রুত রান বাড়ান সাইফুদ্দিন। ২৩ বলে ২৯ রান করে হেনরির বলে বোল্ড হন তিনি।

বোলারদের মধ্যে হেনরিই ভুগিয়েছেন বাংলাদেশকে। নয় ওভার দুই বলে ৪৭ রান দিয়ে চার উইকেট তুলে নিয়েছেন তিনি। বোল্ট দুইটি উইকেট লাভ করেন।

টস হেরে ব্যাটিংয়ে যেতে হয়েছে বাংলাদেশকে। শুরুটা ভালো করার পরেও বেশিক্ষণ টিকতে পারেননি না সৌম্য ও তামিম। প্রথম ১৭ ওভারে দুই ৭২ রান সংগ্রহ করে বাংলাদেশ।

কিউই বোলারদের ওপর চড়াও হয়েই শুরু করেন সৌম্য সরকার। ২৫ বলে ২৫ রানে ছিল চারটি চারের মার। হেনরির বলে বোল্ড হন তিনি। ফার্গুসনের বলে বোল্টকে ক্যাচ দেওয়ার আগে তামিম করেন ২৪ রান। ওপেনারদের বিদায়ের পর মাঠে নামেন সাকিব ও মুশফিক।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ী দলটিকে নিয়েই মাঠে নামে বাংলাদেশ।

এখন পর্যন্ত ৩৪টি ম্যাচ খেলেছে বাংলাদেশ আর নিউজিল্যান্ড। ২৪টি জয়ে এগিয়ে আছে ব্ল্যাকক্যাপরা। বাংলাদেশের মতো উইলিয়ামসনরাও জয় দিয়ে আসর শুরু করেছে। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে মাত্র ১৩৬ রানে গুটিয়ে দেয় নিউজিল্যান্ড। ১০ উইকেটে জয় পায় ব্ল্যাকক্যাপরা।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে পরাজিত করে শুভ সূচনা করেছে বাংলাদেশ। বাংলাদেশের করা ছয় উইকেটে ৩৩০ রানের জবাবে আট উইকেটে ৩০৯ রানে থেমে যায় দ. আফ্রিকা।