ঢাকা সংবাদদাতা: ফেনীতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরো একজন। র্যাবের দাবি হতাহতরা ডাকাত দলের সদস্য।
বুধবার ভোরে ফেনী সদর থানার লেমুয়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
র্যাব-৭ সিপিসি ১ এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, লেমুয়া এলাকায় যানবাহনে ডাকাতির খবর পেয়ে র্যাবের একটি টহল দল সেখানে পৌঁছে। সেসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়। এতে দুই ডাকাত সদস্য গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে একজন ঘটনাস্থলে মারা যান।
এসময় ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে র্যাব।















