বিয়ানীবাজারে দারুস-সালাম ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিল ও ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

564

ওয়ানবাংলানিউজ: প্রবাসীরা রেমিটেন্স প্রেরণের মাধ্যমে যেভাবে জাতীয় অর্থনীতির চাকাকে স্বচল রেখেছেন। তেমনি প্রবাসী বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে দেশে দরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী, ত্রাণকার্য, গৃহ নির্মাণ ও বস্ত্র বিতরণ সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমের মাধ্যমে দরিদ্রের খেদমত করে যাচ্ছেন। যা অত্যন্ত প্রশংসনীয়।
গত ৩০মে (২৪ রমজান) রোজ বৃহস্পতিবার দারুস-সালাম ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিয়ানীবাজার উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল হোসেন জামাল প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বেলা ২টায় বিয়ানীবাজার উপজেলার আলীনগর গ্রামে দারুস সালাম ফাউন্ডেশনের নিজ কার্যালয়ের সামনে ঈদুল ফিতরকে সামনে রেখে স্থানীয় দরিদ্রের মাঝে এ ঈদ খাদ্য সামগ্রী বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত করেন আলীনগর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জামাল উদ্দিন।

বক্তব্য রাখছেন বিয়ানীবাজার উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল হোসেন জামাল

ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আপ্তার উদ্দিনের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সচিব জায়েদ আহমদের পরিচারলনায় উক্ত অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলার ভাইস চেয়ারম্যান জামাল হোসেন জামাল। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীনগর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য ও ফাউন্ডেশনের উপদেষ্টা মামুন আহমদ, আলীনগর দর্পণ পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি ও প্রকাশক আবুল কাসিম আজাদ, যুবনেতা শামীম আহমদ, তরুন সমাজকর্মী রাহেল চৌধুরী, মাহদী হাসান, আকাশ মোহাম্মদ’ মামুন আহমদ ও আফজাল আহমদ প্রমুখ।
উল্লেখ্য স্থানীয় পঁচাত্তোরটি দরিদ্র পরিবারের মধ্যে এই ঈদ ফুড প্যাক বিতরণ করা হয়। ফুড প্যাকেজের মধ্যে ছিল চাল, তেল, ময়দা, চিনি, সেমাই ও পেয়াজ ইত্যাদি।