ব্যক্তিগত কারনেই কি এসেক্স ছেড়ে দেশে ফিরছেন তামিম !!!!

909

ওয়ান বাংলা নিউজ: ঢাকা থেকে উড়ে এসে এসেক্সের হয়ে একটি ম্যাচ খেলেছেন তামিম ইকবাল। ৯ জুলাই ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্টে কেন্টের বিপক্ষে করেছিলেন মাত্র ৭ রান। কিন্তু এক ম্যাচেই শেষ তাঁর এবারের এসেক্স-অধ্যায়। তামিম লন্ডন আশার আগে জানিয়েছিলেন, আট-নয়টি ম্যাচ খেলা হতে পারে তাঁর। কিন্তু এক ম্যাচ খেলে কেন শেষ হলো কাউন্টি দলে খেলা? নিজেদের ওয়েবসাইটে এসেক্স বিবৃতি দিয়েছে, ‘ব্যক্তিগত কারণে জরুরি ভিত্তিতে তামিম ক্লাব ছাড়ছেন। আমরা তাঁকে শুভকামনা জানাই। এ সময়ে তামিমের ব্যক্তিগত বিষয়কে শ্রদ্ধা দেখানোর অনুরোধ করছি।

তবে একটি সুত্র নাম না প্রকাশ করার শর্তে বলছেন খবরের পেছনে কিছু খবর রয়ে গেছে যেটার জন্য তিনি অপেক্ষা করতে বলেন ।তবে তামিমের লন্ডন অবস্থান কালে তার খুব কাছের একজন বলে সবার কাছে পরিচিত লন্ডন টাইগারের ডিরেক্টর ক্রিকেট এবং খুব শীঘ্রই যিনি এসেক্স কাউনটি বোর্ডে যোগ দেবেন একজন ডিরেক্টর হিসাবে সেই জাওয়া আলী বলছেন তামিম এখনও লন্ডনে অবস্থান করছেন তিনি আজ রাতে এমিরাত এয়ার লাইন্সের ফ্লাইটে ঢাকা ফিরে যাবেন । ওয়ান বাংলাকে জাওয়া বলেন তিনি শুনেছেন তামিমের চাচা অসুস্থ এবং সম্পূর্ণই পারিবারিক কারনে তামিম দেশে ফিরে যাচ্ছেন তামিমের সঙ্গে ফিরছেন তাঁর স্ত্রী এবং সন্তান। এবং সে কারনেই তার কাউনটি দল যাবার অনুমতি দিয়েছে । তবে জাওয়া আলী নিশ্চিত করতে পারেনি তামিম আবার ফিরে এসে দলের সাথে যোগ দেবেন কিনা বা এ বিষয়ে এসেক্স ক্লাবের মিডিয়া সেলের পক্ষ থেকেও তামিমের ফিরে যাবার বিষয়টি পারিবারিক বলেই জানিয়াছেন ওয়ান বাংলা নিউজকে ।

আবার কাউন্টি খেলতে ইংল্যান্ডে ফিরবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। এসেক্সের হয়ে খেলার জন্য এ মাসের পুরোটাই বিসিবির কাছ থেকে ছাড়পত্র পেয়েছিলেন তামিম। কোনো কাউন্টি দলের হয়ে এটি ছিল তাঁর দ্বিতীয় মৌসুম। এর আগে ২০১১ সালে ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে নটিংহ্যামশায়ারের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছিলেন বাংলাদেশ দলের বাঁহাতি ওপেনার।
উল্লেখ্য বাংলাদেশের সব ফরমেটেই সর্বচ্চ রানের মালিক দলের অন্যতম সেরা ব্যাটসম্যান কেন মাত্র পাঁচদিনের মাথায় লন্ডন ছাড়ছেন এটা নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে সেটার পিছনের খবর খুজে বের করার জন্য ওয়ান বাংলা নিউজের পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত রয়েছে চোখ রাখুন সঙ্গে থাকুন।

এদিকে তামিমের আপন চাচা সাবেক অধিনায়ক আকরাম খানের সাথে ওয়ানবাংলা নিউজ এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি জানান তার ভাই (তামিমের আরেক চাচা) অসুস্থ। তাই তাকে ফিরতে হচ্ছে বলে মনে হয়। এর চেয়ে বেশি কিছু জানাননি।
তবে কেন তামিমকে একম্যাচ পরে ফিরে যেতে হচ্ছে তা নিয়ে ক্রিকেট প্রেমিদের মাঝে আলোচনার সৃস্টি হয়েছে।