জাপানে ৫.২ মাত্রায় ভূমিকম্প

953

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের কাগোশিমা অঞ্চলে মঙ্গলবার ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২। এতে সুনামি সতর্কতা জারি করা হয়নি। আবহাওয়া সংস্থা একথা জানিয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা আরো জানায়, স্থানীয় সময় বেলা ১১টা ৫৬মিনিটে ৩১.৪ ডিগ্রী উত্তর অক্ষাংশ এবং ১৩০.৬ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে ভূমিকম্পটি আঘাত হানে।

এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। এতে সুনামি সতর্কতা জারি করা হয়নি।

ভূমিকম্পে কাগোশিমার সেন্দাই পারমানবিক বিদ্যুত কেন্দ্রে কোন ধরনের অস্বাভাবিক অবস্থাও পরিলক্ষিত হয়নি বলে জানানো হয়।