ওয়ানবাংলানিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে দশ দিনের সফর শেষে শুক্রবার দেশের উদ্দেশে লন্ডন ত্যাগ করেছেন। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
এর আগে সেন্ট্রাল লন্ডনের তাজ হোটেলে প্রধানমন্ত্রী অবস্থান কালিন সময়ে ১০ম দিনের মত বিক্ষোভ করেছে যুক্তরাজ্য বিএনপি। প্রধানমন্ত্রীর হোটেল ত্যাগের মুহুর্তে তার গাড়ী বহরে ডিম নিক্ষেপের চেস্টা করে বিএনপি নেতাকর্মীরা। তবে ব্রিটিশ পুলিশের কড়া নজরদারীতে সেই চেস্টা ব্যর্থ হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১লা মে যুক্তরাজ্য সফরে আসলে প্রথম দিন থেকেই বিক্ষোভ করে যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গ সংগঠন। একই সাথে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে প্রথম দিন থেকেই হোটেলের বাইরে অবস্থান নেয় যুক্তরাজ্য আওয়ামীলীগ। ১লা মে বুধবার থেকে টানা বিক্ষোভ কর্মসূচি পালন করছে যুক্তরাজ্য বিএনপি। তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ভোট কারচুপির অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবী করছে।
অন্যদিকে হোটেলের বাইরে অবস্থান নেয় যুক্তরাজ্য আওয়ামীলীগ। তারা প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। একই সাথে টানা তিনবার আওয়ামীলীগকে ক্ষমতায় আনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছে দলটি নেতাকর্মীরা।
গত ১০দিনে একাদিকবার বিএনপি আওয়ামীলীগের কর্মীদের মধ্যে হাতাহাতি, ডিম নিক্ষেপের মত ঘটনা ঘটে। একই সাথে অশালিন ভাষায় স্লোগান দিতেও শোনাগেছে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে। টানা ১০দিন উভয় দলের নেতাকর্মীরা তাজ হোটেলের বাইরে অবস্থান নিলে পথচারীরা মারাত্মক অসুবিধার সম্মুখিন হন। শান্তি শৃঙ্খলা রক্ষায় উল্লেখ্যযোগ্য সংখ্যক পুলিশ মোতায়েন করে মেট্রোপলিটন পুলিশ।
শেষ দিনে শুক্রবার বাদ জুম্মা আবারো জড়োহন উভয় দলের নেতাকর্মীরা। প্রথম থেকেই শুরু হয় উভয় দলের শীর্ষ নেতাদের নিয়ে উত্তেজনাকর স্লোগান। মাঝে মাঝেই একে অপরের দিকে তেড়ে আসতে দেখাগেছে। সবচেয়ে প্রধানমন্ত্রীর গাড়ী বহর যখন হোটেলের উদ্দেশ্যে বের হয় তখন বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। তবে প্রধানমন্ত্রীর গাড়ী বহর দ্রুত ত্যাগ করে চলে যায়। এসময় বিএনপি কর্মীরা ডিম ও জুতা নিক্ষেপ করে যা একাদিক সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে। বিএনপির এই আচরনে আওয়ামীলীগের কর্মীদের মধ্যেও উত্তেজনার সৃস্টি হয়। মরামারির পরিবেশ সৃস্টি হলে ব্যাপক অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
https://www.facebook.com/londonbanglaivoice/videos/359599541569940/?t=32















