বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী সোনম কাপুর বহুবার তার স্টাইলের জন্য খবরের শিরোনামে এসেছেন। কিন্তু এবার এমন এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে, যা দেখে মনে হচ্ছে তিনি অন্তঃসত্ত্বা।
সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে কোমরে বেল্ট বাঁধা হলুদ পোশাকে দেখা যায় সোনম কাপুরকে। তার চোখে ছিল সানগ্লাস। এই ছবি দেখেই অনেকেই মন্তব্য করেছেন, এত ঢিলে পোশাক সোনমের মতো ফ্যাশনিস্তা কোনো দিনই পরেননি। তার সঙ্গে সোনমের হাঁটার ভঙ্গিতেও নাকি রয়েছে ইঙ্গিত। একই সঙ্গে অনেকের দাবি, অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই নাকি হিল জুতা পরা আপাতত বন্ধ রেখেছেন এ অভিনেত্রী।
যদিও এই বিষয়টি নিয়ে সোনম বা তার স্বামী আনন্দের কেউই মুখ খোলেননি। বিয়ের পর বেশ কয়েকবারই সোনমের মাতৃত্ব নিয়ে গুজব রটেছে। এই তো ক’দিন আগেই আনন্দ আহুজা মাটিতে বসে স্ত্রী সোনমের জুতার ফিতা বেঁধে দেওয়ার ছবি ভাইরাল হয়। সেই ছবি দেখে অনেকেই মন্তব্য করেছিলেন, সোনম মা হতে চলেছেন। সে কারণেই নিচু হয়ে জুতার ফিতা বাঁধলেন না তিনি।













