বিসিএ‘র নতুন কমিটি গঠন: প্রেসিডেন্ট কামাল ইয়াকুব, সেক্রেটারী অলি খান

1929

জাকির হোসেন কয়েছ: বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের নতুন ১১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এম কামাল ইয়াকুব, সেক্রেটারী নির্বাচিত হয়েছেন অলি খান, ট্রেজারার সাইদুর রহমান বিপুল, অর্গানাইজিং সেক্রেটারী হিসেবে রয়েছেন মিতু চৌধুরী। এছাড়া কমিটিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন জামাল উদ্দিন মখদ্দুস।
রবিবার দুপুরে সেন্ট্রাল লন্ডনের হ্যারো রোড়স্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই কমিটি ঘোষণা করেন বিদায়ী প্রেসিডেন্ট পাশা খন্দকার ও সেক্রেটারী জেনারেল এম এ মুনিম। এসময় উপস্থিত ছিলেন অর্গানাইজিং সেক্রেটারী এম এফ উদ্দিন।

কমিটির ঘোষণার আগে বিদায় কমিটির প্রেসিডেন্ট পাশা খান্দকারের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী এম এম মুনিম এর পরিচালনায় তাদের কার্যকালের শেষ এনইসি সভা অনুষ্ঠিত হয়। এতে বিগত বছরের আর্থিক রিপোর্টসহ সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সভায় সংগঠনের পক্ষে সার্বক্ষনিক ভূমিকা রাখায় অফিস সহকারী আলী বাবর চৌধুরীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সভার শেষে নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করা করেন বিদায়ী প্রেসিডেন্ট ও সেক্রেটারী।

বিসিএ‘র নতুন কমিটি গঠন: প্রেসিডেন্ট কামাল ইয়াকুব, সেক্রেটারী অলি খান

Posted by onebanglanews.com on Sunday, 21 May 2017

এরপর নবগঠিত কমিটির প্রেসিডেন্ট কামাল ইয়াকুব এর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারীর পরিচালনায় সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক এনএসি সদস্য উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নব নির্বাচিত কমিটির প্রেসিডেন্ট ও সাধারণ সম্পাদক সকলের সহযোগিতা কামনা করেন এবং সদ্য সাবেক নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, আমাদের কাজ হচ্ছে সাবেক কমিটির সফলতাকে ধরে রেখে সামনের দিকে এগিয়ে চলা। আমরা স্টাফ সংকট সমাধানের দাবীতে ট্রাফলগার স্কয়ারে সমাবেশ করার ঘোষনা দিয়েছি আশাকরি সকলের সহযোগিতা পাব।

নতুন পরিচালনা কমিটিতে অন্যান্য পদে যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জামাল উদ্দিন মোকাদ্দুস, মোহাম্মদ ফজল উদ্দিন, মোজাহিদ আলী চৌধুরী, ইনামুল হক চৌধুরী, শাহ আব্দুল মালিক আজাদ, রফিক মিয়া, মোঃ আব্দুল সোলমান জেপি, দরছ আহমদ, মোঃ মইনুল আমিন বুলবুল, মোঃ ইউসুফ সেলিম, আনিছুল হক চৌধুরী, সৈয়দ হাসান আহমদ, টিপু রহমান, মঈনুদ্দিন, মেহেরুল ইসলাম। ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নান, শাকুর আলী, শাব্বির আহমদ চৌধুরী, শামীম আহমদ, মাসুদ আহমদ, মানিক মিয়া, আব্দুল লতিফ কাওছার, আব্দুস সোবহান, এম আব্দুল হাকিম আজাদ, আব্দুল মান্নান, আব্দুর রহমান বাবুল, মোঃ কামরুজ্জামান জোয়েল, ফিরুজুল হক, মোহাম্মদ নাজাম উদ্দিন নজরুল, গোলাম রব্বানী আহমদ, আব্দুল হাফিজ, আব্দুল খালিক চৌধুরী, সেক্রেটারী জেনারেল অলি খান, ডেপুটি সেক্রেটারী জেনারেল হেলাল মালিক, ঝুনু মিয়া, চীপ ট্রেজারার সাঈদুর রহমান বিপুল, জয়েন্ট ট্রেজারার মোঃ ফাইজুল হক, জিয়া আলী, অর্গেনাইজং সেক্রেটারী মিঠু চৌধুরী, ডেপুটি অর্গেনাইজিং সেক্রেটারী সহিদুল হক চৌধুরী লিটন, দিলওয়ার হোসাইন, মেম্বারশীফ সেক্রেটারী সাইফুল আলম, জয়েন্ট মেম্বারশীফ সেক্রেটারী নাজ ইসলাম, আশরাফ তালুকদার, পাবলিক রিলেশন সেক্রেটারী আমিনুর রশিদ সেলিম জয়েন্ট পাবলিকেশন সেক্রেটারী মোহাম্মদ আনওয়ারুল ইসলাম, হুশায়ুন রশিদ, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী ফরহাদ হোসেন টিপু, এ্যাসিসটেন্ট প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী ছুরুক মিয়া, ট্রেনিং এন্ড এডুকেশন সেক্রেটারী ফজলে রাব্বি চৌধুরী, এ্যাসিটেন্ট মোহাম্মদ আব্দুল কাদির, সোসিয়েল এন্ড ক্যালচারাল সেক্রেটারী মোহাম্মদ নাসির উদ্দিন, পোর্টস সেক্রেটারী মোহাম্মদ হোসাইন কামালী, এনইসি মেম্বার পাভেজ আহমদ, এম সিরাজুল ইসলাম রোশন আলী মোহাম্মদ বুলবুল, আব্দুল মালেক, আবজল হোসাইন, মোহাম্মদ আব্দাল মিয়া, লুদু মিয়া চৌধুরী, আলতাফ হোসাইন, আনসার মিয়া, আবুল মনসুর জুয়েল, আব্দুল হক, আলাউদ্দিন আব্দুল সুফিয়ান, ওয়াহিদ রহমান বুলু, বাদশা কাদির, আব্দুল মদিতন তারূকদার, আহমেদ আলী, সালিম চৌধুরী, আব্দূল রাজ্জাক, বদরুল উদ্দিন রাজু, জোবায়ের জামান, জাহিদ আলী খোশনু, আব্দুল কাদির, আশরাফ হোসাইন মুকুল, শামসুল এ খান, শাহণি, মোহিবুর রহমান, সালিকুর রহমান, মাসুম আহমদ, গোলাম রব্বানী আহাদ, মোস্তাফিজুর রহমান চৌধুরী, মোসলেহ আহমদ, জিয়াউল হক, ফজলুর রহমান, শাহাব উদ্দিন, হোসাইন আহমদ, শিপু মিয়া, মোস্তাইফজুর খন্দকার পায়েল, জাহাঙ্গির হক, সেলু মিয়া, মোহাম্মদ আলতাফুর রহমান শাহীন, সৈয়দ আবুল মনসুর লিলু, গোলাম খান নূরানী, রেহেনা রাজা, ফষসল চৌধুরী, টিপু মিয়া, আতাউর রহমান লায়েক, ইয়ামিন আর এইচ দিদার, আতিকুর রহমান (শেফ), তৌরিছ আলী, আব্দুল হক, মোহাম্মদ গণী, আব্দূল করিম ন াজিম, আতিউর রহমান, হেলাল উদ্দিন, মোহাম্মদ সিদ্দিকুর রহমান জয়নাল, ওয়ালিউর রহমান চৌধুরী টিপু, নূরুর রহমান খন্দকার পাশা, এম এ মোনিম, বজলুর রশিদ এমবিই, এ এসএম আহমেদ বাবলা।
এখানে উল্লেখ্য যে ১৯৬০ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি প্রতিষ্টালগ্ন থেকে বুৃটেনে কারী ইন্ডাষ্টি তথা বাঙ্গালী কমিউনিটির প্রতিনিধিত্ব করে আসছে।