ঢাকা সংবাদদাতা: নওগাঁয়ের মহাদেবপুরে একই পরিবারের ৩জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ‘দই খাবার’ পর অসুস্থ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
নওগাঁর মহাদেবপুর উপজেলার চকদোথরি গ্রামে এ ঘটনা ঘটে। তাদের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মৃত ব্যক্তিরা হলেন অজিতের ছেলে অর্জুন(৩৫), অর্জুনের স্ত্রী তিথি(২০) এবং তাদের শিশু সন্তান অরন্য(৩)।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, উপজেলার চকদোথরি গ্রামে দই খেয়ে একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে মাঝারাতে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়। পরে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আরও বলেন তিথিকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অরণ্যকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে এবং অর্জুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। তিথির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে অন্যদুটি মরদেহ উদ্ধারের কাজ চলছে।
সহকারী পুলিশ সুপার আশরাফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে দই খেয়ে তাদের মৃত্যুর কথা জানা গেছে। তবে পোস্টমর্ডেমের প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে।















