১৬ বছর বয়সীর কাছে সিগারেট বিক্রির দায়ে একজন দোকান মালিক ও তার স্ত্রীকে জরিমানা করা হয়েছে।
হোয়াইটচ্যাপলের ব্যবসায়ী বাকদেস প্যাটেল এবং তার স্ত্রী নিরুপা প্যাটেল ১৬ বছর বয়সী এক ক্রেতার কাছে সিগারেট বিক্রি করেন, যা চিলড্রেন এন্ড ইয়াং পারসনস’ এ্যাক্ট ১৯৯৩ এর সেকশন ৭ এর বিপরীত।
পারিবারিক এই ব্যবসায়, মিসেস প্যাটেল লাইসেন্স এর শর্ত অনুযায়ি কম বয়সীদের কাছে বিক্রি নিষিদ্ধ পণ্য বিক্রি না করার নথি সংরক্ষণ ব্যর্থ হয়েছেন কিংবা ষ্ক্রচ্যালেঞ্জ পলিসিম্ব অনুস্মরণ করার বিষয়টি নিশ্চিত করেননি।
একই ধরনের অপরাধের জন্য তাকে আগেও একাধিকবার সতর্ক করে দেয়া হয়। কিন্তু তারপরও একইভাবে লাইসেন্স এর শর্ত ভঙ্গ করে তারা কমবয়সীদের কাছে বিক্রি-নিষিদ্ধ পণ্য বিক্রি করছিলেন।
গত সপ্তাহে টেমস ম্যাজিষ্ট্রেট কোর্টে মিচ্ঞ ও মিসেস প্যাটেল দোষ স্বীকার করে নিলে তাদের প্রত্যেককে ১৪৬ পাউন্ড করে জরিমানা এবং মামলার খরচ বাবদ আরো ১৭৫ পাউন্ড ও ৩০ পাউন্ড ভিক্টিম সারচার্জ প্রদানের নির্দেশ দেয়া হয়।
টাওয়ার হ্যামলেটস’ কাউন্সিলের হেড অব এনভায়রনমেন্টাল হেলথ এন্ড ট্রেডিং স্ট্যান্ডার্ডস, রয় ওমসবি বলেন, এই রায়ের মধ্য দিয়ে এই বার্তাই দেয়া হচ্চেছ যে, বয়স-সীমাবদ্ধ পণ্য যেমন সিগারেট কমবয়সীদের কাছে অবৈধভাবে বিক্রির ঘটনা আমরা কোন অবস্থাতেই মেনে নেবো না। মাত্র কয়েক পেনি লাভের আশায় কিছু কিছু ব্যবসায়ী শিশু ও কিশোর বয়সীদের জীবনকে ঝুঁকির দিকেই ঠেলে দেয় না, নিজেরাও শত শত পাউন্ড জরিমানার ঝুঁকিতে পড়ে।
কেউ জাল, কিংবা চোরাই পথে আনা, অথবা অনিরাপদ কোন পণ্য বিক্রি করছে বলে অনুমিত হলে, ০২০ ৭৩৬৪ ৫০০৮ নাম্বারে ফোন করে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ট্রেডিং স্ট্যান্ডার্ডস’ টীমকে জানাতে অনুরোধ করা হয়েছে।















