ব্রেক্সিট নিয়ে সমঝোতায় পৌঁছাতে নির্ধারিত সময়ের চেয়ে বাড়তি আরও কয়েকমাস লেগে যাবে, জরিপ

1291
Brexit series for FT.

ওয়ানবাংলানিউজ ডেস্ক: ব্রেক্সিট প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হতে পূর্বনির্ধারিত ২৯ মার্চের পর আরও কয়েকমাস সময় বেশি লেগে যাবে বলে রয়টার্স পরিচালিত জরিপে উঠে এসেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত ৫৪ জন অর্থনীতিবিদের ওপর রয়টার্স তাদের জরিপটি চালায়। রয়টার্স, এএফপি, ইয়ন

অবশ্য, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিট চুক্তি সম্পন্ন হতে জুন পর্যন্ত সময় লাগবে, এমন ইঙ্গিত এরইমধ্যে দিয়ে রেখেছেন। জরিপে দেখা যায়, বেশিরভাগ অর্থনীতিবিদই মনে করেন, শেষপর্যন্ত দুইপক্ষ একটি মুক্তবাণিজ্য চুক্তির বিষয়েই সম্মত হবে।

তবে, ৫৪ জনের মধ্যে একটি বাড়তি প্রশ্নের জবাব দেওয়া ৩ অর্থনীতিবিদ মত প্রকাশ করেছেন, দীর্ঘ চারদশক বিবাহিত জীবন কাটানোর পর ব্রিটেন ও ইইউ’র বিচ্ছেদপর্ব পরিকল্পনামাফিক ৩ সপ্তাহের মধ্যেই সম্পন্ন হওয়া কোনভাবেই বাস্তবসম্মত নয়। তাই এটি আরও একটু সময় গড়িয়ে জুলাই মাসের আগ দিয়ে শেষ হতে পারে।

রয়টার্স’র নতুন জরিপে একটি চুক্তিবিহীন ব্রেক্সিট’র হতে পারে, এই মতামতের পক্ষে মতামতদানকারীর হার ১৫ শতাংশ হ্রাস পেতে দেখা গেছে। এর আগে ২০১৭ সালে রয়টার্স’র জরিপে ২৫ শতাংশ অংশগ্রহণকারী চুক্তিবিহীন ব্রেক্সিটের আশংকার পক্ষে মত দিয়েছিলেন।

উল্লেখ্য, থেরেসা মে ইইউ’র সঙ্গে গতবছর একটি খসড়া চুক্তিতে পৌঁছালেও সেটি ব্রিটেনের পার্লামেন্টে আইনপ্রণেতাদের দ্বারা প্রত্যাখ্যাত হয়। এই পরিস্থিতিতে উত্তর আয়ারল্যান্ড সীমান্ত নিয়ে চলা প্রতিবন্ধকতা নিয়ে সমঝোতায় পৌঁছানো সহসাই সম্ভব হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। যদিও ব্রিটিশ আইনপ্রণেতারা চুক্তিহীন ব্রেক্সিট এড়াতে সচেষ্ট রয়েছেন।

এদিকে, ব্রেক্সিট যদি কোনরকম চুক্তি ছাড়াই সম্পন্ন হয়, তখন আমদানি পণ্যের ওপর ৮০ থেকে ৯০ শতাংশ কর কমাতে হবে ব্রিটেনকে। তবে, কয়েকটি স্পর্শকাতর ক্ষেত্র যেমন, গাড়ি ও কৃষিপণ্যে কর অব্যাহত রাখবে দেশটি। মঙ্গলবার স্কাই নিউজ এক প্রতিবেদনে এতথ্য জানায়।

অন্যদিকে, ব্রেক্সিট নিয়ে ইইউ ও ব্রিটিশ মধ্যস্ততাকারীরা মঙ্গলবার ব্রাসেলসে তাদের ৩ ঘণ্টাব্যাপী আলোচনা কোনরকম সফলতা ছাড়াই শেষ করেছেন বলে দুইপক্ষের একাধিক সূত্র নিশ্চিত করেছে। এমনকী, বৈঠক শেষে কোনও পক্ষই বিবৃতি প্রকাশ করেনি।
সূত্র: আমাদের সময়