আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল নিয়ন্ত্রিত পূর্ব জেরুজালেম ও পশ্চিমতীরে একরাতের অভিযানে ৩০ জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা মা’আন। তারা জানায়, সুয়ানা এলাকায় এই অভিযান চালানো হয়। আটককৃতদের মধ্যে সাতজন তরুণ রয়েছেন। এলাকাবাসী জানায়, রবিবার শেষকৃত্য অনুষ্ঠানে গোলমালের জেরে তাদের আটক করা হয়ে থাকতে পারে।
পশ্চিম তীরে ফিলিস্তিনি বাড়িগুলোতে প্রায়ই এমন অভিযান চালিয়ে থাকে ইসরায়েল। এসময় কোনও কারণ দেখানো ছাড়াই অনেককে আটক করা হয়। ফিলিস্তিনি প্রিসনার্স সোসাইটি জানায়, হেব্রন থেকে হামাস এর সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে দাবি করে আটজনকে আটক করা হয়েছে।
এক বিবৃতিতে তারা জানায়, কাফর কালিল এলাকা থেকে একজন ৩০ বছর বয়সী নারীকেও আটক করে ইসরায়েল। পশ্চীম তীর ও পূর্ব জেরুজালেমে নিয়মিতই এমন অভিযান চালায় ফিলিস্তিনি। জাতিসংঘের মতে ২০১৬ সালে প্রতি সপ্তাহে ৯৫টি অভিযান চালিয়েছ ইসরায়েল।
সূত্র: মিডল ইস্ট মনিটর















