চন্দন মিয়া সৈয়দুননেছা কলেজ যুক্তরাজ্য কমিটির সভা অনুষ্ঠিত

1320

ওয়ানবাংলানিউজ: জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের রসূলগঞ্জ বাজারের লোহারগাঁও গ্রামে প্রবাসীদের অর্থায়নে প্রতিষ্ঠিত চন্দন মিয়া সৈয়দুননেছা কলেজের উন্নয়নে ‘চন্দন মিয়া সৈয়দুননেছা কলেজ কমিটি যুক্তরাজ্য শাখার’ উদ্যোগে বার্ষিক সভা ১০ ফেব্রুয়ারী রবিবার পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে অনুষ্টিত হয়।
জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সভাপতি আশিক চৌধুরীর সভাপতিত্বে সভায় কলেজের উন্নয়নে পরামর্শমূলক বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মিয়া আব্দুল বারী, ভূমিদাতা মোহাম্মদ আলা উদ্দীন, কমিউনিটি নেতা নূরুল হক লালা মিয়া, এখলাচুর রহমান, ময়না মিয়া, মো: খসরু মিয়া, নূরুল আমিন, হাফিজুর রহমান লাকু, সালেহ আহমদ, তুরুন মিয়া, সুহেল মিয়া, হান্নান মিয়া, মুহিবুর রহমান, জামাল মিয়া, সিতুল মিয়া, হাজী আবুল কালাম মোহাম্মদ আজম খাঁন।
সভায় বক্তারা কলেজের লেখা পড়ার মান আরো বৃদ্ধি, কলেজের অবকাঠোগত উন্নয়নসহ সার্বিক বিষয়ে স্থানীয় প্রশাসনসহ প্রবাসীদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
উল্লেখ্য কলেজ প্রতিষ্ঠার পর থেকে বিগত ৪ বছর যাবত কলেজের অধ্যায়নরত গরীব মেধাবী ছাত্র-ছাত্রীরা ফ্রি লেখা পড়ার সুযোগ পাচ্ছে। আগামীতেও একই ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দ।

চন্দন মিয়া সৈয়দুননেছা কলেজ যুক্তরাজ্য কমিটির সভা অনুষ্ঠিত

চন্দন মিয়া সৈয়দুননেছা কলেজ যুক্তরাজ্য কমিটির সভা অনুষ্ঠিতhttp://www.onebanglanews.com/news/66299

Posted by 1banglatv on Wednesday, 13 February 2019