ইন্দোনেশিয়ায় পাহাড়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮

592

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার জাভার মধ্যাঞ্চলীয় তেমাংগুংয়ের একটি পাহাড়ে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন।

সোমবার দেশটির এক কর্মকর্তা একথা জানান, ইন্দোনেশিয়ার তল্লাশী ও উদ্ধার সংস্থার ওই হেলিকপ্টারে চার উদ্ধারকর্মী ও নৌবাহিনীর চারজন ক্রু ছিলেন। খবর এএফপি’র।

উদ্ধারকারী সংস্থাটির প্রধান মুহাম্মাদ সিয়াউগি বার্তা সংস্থা এএফপিকে বলেন, দুর্ঘটনাস্থল থেকে সবগুলো লাশ উদ্ধার করে সনাক্ত করা হয়েছে।

হেলিকাপ্টারটি মধ্য জাভার পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। সেখানে রবিবার বিকেলে দিয়েং প্লাতিয়াউয়েতে একটি আগ্লেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়।