আন্তর্জাতিক ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার এক আনুষ্ঠানিক সফরে রাশিয়া যাচ্ছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে চীনা প্রেসিডেন্ট এ সফর করছেন। শি জিনপিং তিন ও চার জুলাই রাশিয়ায় অবস্থান করবেন। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস এ খবর জানায়।
সূত্র মতে, শি’র সফরকালে সার্বিকভাবে দুই দেশের কৌশলগত সহযোগিতা এবং চলমান বিশ্ব পরিস্থিতি ও আঞ্চলিক বিষয়সমূহ নিয়ে আলোচনা হবে।
এছাড়া সফরকালে উভয় দেশের মধ্যে অর্থনৈতিক, ব্যবসা-বাণিজ্য, শিল্প, পরিবহন ও কৃষি সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে।















