ওয়ানবাংলানিউজ: থেমস মুসলিম সোসাইটি স্টেপনি এবং রেডকোট ইউনিটের উদ্যেগে গত ২৮ শে জানুয়ারী পূব লন্ডনের স্টিফরডড সেন্টারে এক বিরাট ওয়াজ মাহফিল অনুষ্টিত হয়। মাহফিলের শুরুতে মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াত করেন রেডকোট ইউনিট সভাপতি মু. আব্দুল খালিক।
স্টেপনি ইউনিট সভাপতি মু. আব্দুল আলী এর পরিচালনায় এবং উক্ত জোনের পরিচালক সাহিদুল ইসলামের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মফিজুর রহমান। বিশেষ অতিথির বয়ান পেশ করেন লন্ডন স্টেপনি শাহজালাল মসজিদের ঈমাম ও খতিব হযরত মাওলানা তাজুল ইসলাম, থেমস মুসলিম সোসাইটির সভাপতি ক্বারী আখলাক আহমেদ।
ওয়াজ মাহফিলে বক্তারা বলেন, মানবতার মুক্তির সনদ আল-কোরআনই হচ্ছে মানব জাতির একমাএ পথ প্রদশক । কোরআন থেকে দূরে যাওয়ার কারনে আজ মুসলিম পরিবারের মধ্যে অশান্তি, সমাজে প্রতিনিয়ত বিশৃঙ্খল- হানাহানি-মারামারি বিরাজমান, সারা বিশ্বে আজ মুসলিম জাতি মাথা নিচু করে আছে। তাই কোরআনের অনুস্বরনই পারে পরিবারে- সমাজে- রাষ্ট্রে শান্তি ফিরিয়ে এনে, মুসলিম মিল্লাতের হারানো সালতানাত উদ্বার করে সারা বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে ।
ওয়াজ মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন থেমস মুসলিম সোসাইটির সেক্রেটারী এমদাদুর রহমান, তারবিয়া সেক্রেটারী মাও. নাছির উদ্দিন, ইয়ুথ সেক্রেটারী আলা উদ্দিন,শামীম আহদ, ইমদাদুল্লাহ মাহবুব, আব্দুল খালিক, মোহাম্মদ আরিফ, জাকের আহমেদ চৌধুরী, শাহ চেরাগ আলী, শাহার উদ্দিন প্রমূখ।















