নাটোরে পৌর কাউন্সিলরকে বাসার সামনে কুপিয়ে হত্যা

398

ঢাকা সংবাদদাতা: নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর জামিরুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

আজ রোববার দুপুরে বিরোপাড়ে নিজ বাসার সামনের রাস্তায় তাকে কুপিয়ে হত্যা করা হয়।

লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপালপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর জামিরুল দুপুরে তার বিরোপাড়া এলাকার বাসা থেকে বের হয়ে যোহরের নামাজ পড়ার জন্য পার্শ্ববর্তী মসজিদে যাচ্ছিলেন। এসময় একদল দুর্বৃত্ত বাড়ির কাছেই তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন জামিরুলকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারা কি কারণে তাকে হত্যা করেছে তা উদঘাটনসহ হত্যার সাথে জড়িতদের আটকে অভিযান চালানো হচ্ছে।