পূর্ব লন্ডনের স্টেপনীগ্রীন বয়েজ স্কুলকে একাডেমী করার পরিকল্পনার প্রতিবাদ (ভিডিওসহ)

1393

ওয়ানবাংলানিউজ: টাওয়ার হ্যামলেটসের স্টেপনীগ্রীন বয়েজ স্কুলকে একাডেমী করার পরিকল্পনার তীব্র প্রতিবাদ জানিয়েছে সভা হয়েছে স্থানীয় স্টিফোর্ড সেন্টারে। ‘প্যারেন্টস কমিউনিটি এলায়েন্স এগেইন্টস স্টেপনীগ্রীন একাডেমী প্রপোজাল’ এর উদ্যোগে বৃহস্পতিবার এক সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন অন্যতম কমিউনিটি নেতা মো: আজিজুল রহমান। শাহজালাল মস্ক এন্ড কালচারেল সেন্টারের ট্রাস্টি পেরেন্টস আশরাফ চৌধুরী ও কলেকটিভ অব বাংলাদেশী স্কুল গর্ভনরসের চেয়ার শাহানুর আহমদ খান।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নজরুল মোস্তফা ও খয়ের আহমদ। আলোচনায় অংশনের সিএনও প্রধান ছানু মিয়া, আহবাব মিয়া, সামছুল ইসলামসহ অনেকে।

সভায় বক্তারা স্টেপনীগ্রীন বয়েজ স্কুলকে একাডেমী করার নিন্দা জানিয়ে বলেন, স্কুল কর্তৃপক্ষ স্কুলের শিক্ষার্থীদের অভিভাবক ও কমিউনিটির কারো সাথে প্রকৃত কোন আলোচনা না করেই স্কুলটির বর্তমান অবস্থার পরিবর্তন করে মিক্স তথা বয়েজ এন্ড গার্লস স্কুলে রূপান্তরিত করার পরিকল্পনা নিয়েছে। তারা বলেন, স্কুলটি একাডেমীতে পরিনত হলে ‘কাউন্সিল. মা-বাবা এমনকি প্যারেন্টস গর্ভনরদের কাছে স্কুলেল তেমন কোন দায়বদ্ধতা থাকবে না।

স্কুল পরিচালনার সার্বিক দায়িত্ব ও কর্তব্য নিরংকুশ ক্ষমতার অধিকারী থাকবে ট্রাস্টিজ, ডিরেক্টর ও এক্সকিউটিভ হেডস এর কাছে । স্কুলের এই পরিবর্তন পরিকল্পনার প্রতিবাদে আগামী ৫ই জুলাই বিকাল সাড়ে ৪ঘটিকার সময় স্কুলের সম্মুখে এক প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে উক্ত ক্যাম্পেইন কমিটি। আর এতে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।

Posted by onebanglanews.com on Saturday, 1 July 2017