খেলাধুলা ডেস্ক: বিপিএলে ঢাকা পর্ব শেষে আজ শুরু হচ্ছে সিলেট পর্ব। প্রথম পর্বে একটিও জয়ের দেখা পায়নি খুলনা টাইটানস। এমন বিবর্ণ শুরুর পর অবশেষে শ্রীলঙ্কান লাসিথ মালিঙ্গা দলে যোগ দেওয়ায় জয়ের খোঁজে রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। রাজশাহী কিংসের বিপক্ষে সিলেটের ব্যাটিং পিচে টস জিতে ব্যাটিং নিয়েছে খুলনা টাইটানস।
দেড়টায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন। খুলনা দলে দুটি পরিবর্তন এসেছে আজকের ম্যাচে।
আগের ম্যাচে বিপিএল প্রথমবারের মতো সুপার ওভারের জন্ম দিয়েও জয়ের দেখা পায়নি খুলনা। তাদের হারিয়ে জয় পায় চিটাগং ভাইকিংস। আবার এই রাজশাহীর কাছে ঢাকা পর্বে প্রথম মুখোমুখিতে তারা হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। এমন অবস্থায় টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নেই খুলনার।















