সৈয়দ আশরাফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন আব্দুল মতিন

737

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ও বর্তমান প্রেসিডিয়াম সদস্য, জনপ্রশাসন মন্ত্রী এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের সুযোগ্য সন্তান পরিচ্ছন্ন রাজনীতিবিদ সৈয়দ আশরাফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্য আওয়ামীলীগ ক্যামডেন শাখার প্রতিষ্টাতা সভাপতি আব্দুল মতিন। তিনি শুক্রবার (৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় তিনি বলেন, সৈয়দ আশরাফ বাংলাদেশের একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। ক্ষমতায় এসে তার সম্পদের পরিমাণ কমেছিল। এ থেকে স্পষ্ঠ বুঝা যায়- তিনি কতটুকু সৎ রাজনীতিবিদ ছিলেন।লন্ডনে আমাদের নেত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানার সঙ্গে সেই বড় দুঃসময়ের দিনগুলো দৃঢ়তার সঙ্গে কাটিয়েছেন তিনি। তিনি চরম দুঃসময়ে বঙ্গবন্ধুর উত্তরসূরিদের সঙ্গ দিয়েছেন। পর পর দুবার পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। দুঃসময়ে পার্টির হাল ধরেছিলেন, শক্ত হাতে দলকে সংগঠিত করেছেন। সীমাহীন কমিটমেন্ট নিয়ে। দেশের বর্তমান পরিস্থিতিতে সৈয়দ আশরাফের মতো সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদের খুব প্রয়োজন ছিল। সৈয়দ আশরাফের প্রয়াণ, দেশের জন্য অতুলনীয় ক্ষতি। যা কখনও পুরণ হবার মতো নয়। আল্লাহ সৎ এ নেতাকে জান্নাতুল ফেরদৌস দান করুন- আমিন।