সাইফ হাসান: গ্রীসের রাজধানী এথেন্সে এক ব্রিটিশ নারীর লা*শ উদ্ধারকে কেন্দ্র করে চরম রহস্য সৃষ্টি হয়েছে। গত ১৮ জুলাই একটি পরিত্যক্ত স্থান থেকে সুটকেসবন্দি অবস্থায় এথেন্সে ঘুরতে আসা এলিজাবেথ-জেন রস নামের ওই নারীর মৃ*তদেহ উদ্ধার করা হয়। তবে তার শরীরে আঘাতের কোনো স্পষ্ট চিহ্ন না থাকায় এবং সুটকেস থেকে কোনো ডিএনএ প্রমাণ না মেলায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গ্রীক পুলিশের একটি বিশেষ দল অত্যন্ত গুরুত্বের সাথে এই ঘটনা তদন্ত করছে।
ঘটনাস্থলটি এথেন্সের কিপসেলি এলাকার একটি পরিত্যক্ত জায়গা, যেখানে সচরাচর লোকজনের যাতায়াত কম। ১৮ জুলাই দুপুরে সেখানকার এক হোমলেস ব্যক্তি প্রথম একটি পরিত্যক্ত সুটকেস দেখে পুলিশকে খবর দেন। এরপর আঙ্গুলের ছাপ পরীক্ষা করে জানা যায়, মৃ*ত নারী ৩৮ বছর বয়সী ব্রিটিশ নাগরিক এলিজাবেথ-জেন রস।
তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, রহস্যজনকভাবে মৃত্যুর বেশ কয়েকদিন পর পর্যন্তও মৃ*ত নারীর মোবাইল ফোন চালু ছিল এবং সেখান থেকে বার্তা পাঠানো হচ্ছিল। এলিজাবেথের বাবা পুলিশকে জানান, মেয়ে জীবিত আছে ভেবে তিনি ১৯ জুলাই পর্যন্তও তার কাছ থেকে বার্তা পেয়েছেন, যেখানে তিনি কিছুদিন একা থাকার কথা লিখেছিলেন। পুলিশ ধারণা করছে, ঘটনা ধামাচাপা দিতেই অপরাধী অন্য স্থান থেকে ওই বার্তাগুলো পাঠিয়েছিল।
গ্রীক পুলিশ কমিশনার কনস্ট্যান্টিনা ডিমোগ্লিডো জানান, মৃত্যুর সময়কাল ও প্রকৃত কারণ জানতে ফরেনসিক ল্যাবের পরীক্ষা এবং আশপাশের সিসিটিভি ফুটেজ দ্রুত পর্যালোচনা করা হচ্ছে। তদন্তকারীরা ধারণা করছেন, কিপসেলি এলাকার আশপাশেই কোনো স্থানে তার মৃত্যু হয় এবং পরবর্তীতে তা সুটকেসে বন্দি করে সেখানে ফেলে রেখে যাওয়া হয়েছিল।
এলিজাবেথ চ্যারিটি কাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং ২৬ জুন ছুটি কাটাতে এথেন্সে আসেন। ১৫ জুলাই পর্যন্ত বন্ধুদের সাথে তার যোগাযোগ থাকলেও এরপর থেকেই তার আর কোনো খোঁজ ছিল না। উদ্ধার হওয়া সুটকেসে অপরাধীর কোনো ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ না থাকায় পুলিশ বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে।
#aknews #onebanglanews #athensmystery #elizabethross #greececrime















