রোনালদোকে জবাব দিলেন মেসি

355

খেলাধুলা ডেস্ক: চলতি বছর রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক ছেদ করে জুভেন্টাসে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। স্পেনে থাকাকালীন তার এবং মেসির দ্বৈরথ সম্পর্কে জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তার রেশ ধরে রাখতেই কিছুদিন আগে মেসিকে ইতালিতে আসার জন্য চ্যালেঞ্জ দেন রোনালদো। অতীতে ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন খেলে ইতালিতে পাড়ি দিয়েছেন রোনালদো। এবার মেসিকেও লা লিগা ছেড়ে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার আহবান জানান সিআরসেভেন।

রোনালদোর সেই চ্যালেঞ্জ প্রসঙ্গে এবার মুখ খুললেন মেসি। তিনি জানান, ‘আমার কোন পরিবর্তনের দরকার নেই। আমি এই মুহূর্তে বিশ্বের সেরা দলে রয়েছি। প্রতি বছরই আমার সামনে নতুন নতুন চ্যালেঞ্জ আসে। আমার প্রয়োজন নেই নতুন টার্গেটের জন্য দল বদলানো বা অন্য লিগে যাওয়া। আমি বাড়িতে রয়েছি। পরিবর্তনের প্রয়োজন নেই।’