তানজিদা রহমান: ইউকে, স্পেন ও জার্মানী থেকে জিহাদী সন্দেহে ৬জনকে পৃথক পৃথক স্থানে আটক করেছে পুলিশ। বিবিসি জানায় চার ব্যক্তিকে মাজ্রকা এবং বাকীদেরকে ইউকে ও জার্মানিতে ইসলামিক স্ট্রেটে সহায়তা করছে এমন সন্দেহে গ্রেফতার করা হয়েছে।
সন্দেহভাজনরা বলেছে,জিহাদীযুদ্ধাদের নতুন সদস্যদের অনলাইনে হিংসাত্মক ভিডিওগুলা ছড়িয়ে দেওয়াই ছিল তাদের কাজ। এদের মধ্যে একজন ছিলেন বার্মিংহামের ৪৩ বছর বয়সী ইসলামিক প্রচারক। তার নাম হচ্ছে তারিখ চাদলিউয়ে।
বেলজিয়াম মরক্কোয়ান আট বছরের সন্তানের জনক। তিনি ২০১৫ সালে ইউকেতে আসেন। তাকে শহরের স্পারকিল এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং পরে লন্ডনের কোর্টে হাজির করানো হয়।
বিচারকের মতে সে সন্ত্রাসবাদী কার্যকলাপে সংযুক্ত ছিল। তাকে ৬ জুলাই পর্যন্ত রিমান্ডে রাখা হবে। ইএফই নিউজ এজেন্সি জানিয়েছে আটককৃত ৬ ব্যক্তিই তাদেরকে মরক্কোয়ান অথবা ডুয়াল মরক্কোয়ান জাতীয়তার বলে বর্ননা করেন। মাজ্রকার চারজনকে হেলিকাপ্টারে করে মাদ্রিদে নেওয়া হয়েছে।
তাদেরকে সেখানে কোর্টে তুলা হবে। ওয়েস্টার্ন জার্মানির পুলিশ জানিয়েছে তারা স্পেনিশ জাতীয়তার ২৮ বছর বয়সী ব্যক্তিকে ডর্টমান্ড এ আটক করেছে। জার্মানিতে নিজ থেকে আক্রমণ করার পরিকল্পনার কোন জোর ইংগিত নেই। বিচারক আসছে সপ্তাহে সিদ্ধান্তে পৌছাবে যে, কার কাছে তাকে সমর্পন করা হবে।















